---Advertisement---

sikim : সেবক বাগে রাতের ধস, পাহাড়ি রাস্তায় দুঃস্বপ্নের রাত

August 30, 2025 10:22 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : শিলিগুড়ি থেকে সিকিমমুখী গুরুত্বপূর্ণ যোগাযোগের অন্যতম সেবক বাগ পুল ও কালিঝোড়ার মাঝামাঝি পাহাড়ি ঢাল থেকে শুক্রবার গভীর রাতে একের পর এক পাথর গড়িয়ে পড়ে জাতীয় সড়কের উপর। মুহূর্তে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। আচমকা ধস নামতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও সাধারণ যাত্রীদের মধ্যে। রাতের অন্ধকারে আটকে পড়েন শতাধিক মানুষ। বহু পর্যটক ভয়ে গাড়ি ফেলে পায়ে হেঁটেই শিলিগুড়ির দিকে রওনা দেন। তাঁদের কথায়— “ধস নামার শব্দ এতটাই তীব্র ছিল, মনে হচ্ছিল যেন গোটা পাহাড়টাই ভেঙে পড়ছে।”

ঘটনার খবর পাওয়া মাত্র রাতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। শনিবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হলেও বিপুল পরিমাণ মাটি ও বিশালাকার পাথর রাস্তার উপর জমে থাকায় কাজ এগোতে সময় লাগছে। আপাতত পুরো রাস্তাই সম্পূর্ণ যান চলাচলের অযোগ্য।

শিলিগুড়ি প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না ধস সম্পূর্ণ সরানো যাচ্ছে, ততক্ষণ সিকিমমুখী যানবাহনের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা খোঁজা হচ্ছে। পাশাপাশি আটকে পড়া পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে কবে নাগাদ রাস্তা ফের স্বাভাবিক হবে, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে পারছেন না কর্তৃপক্ষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now