---Advertisement---

Malda : মালদায় বিজেপি নেতাদের ‘মীরজাফর’ বলে কটাক্ষ তৃণমূলের !

August 16, 2025 7:11 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বিজেপি নেতারা আজকের ‘মীরজাফর’। তাঁদের রক্ত নিয়ে দেশে নতুন করে স্বাধীনতা আনার ডাক মালদহের তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর। এ যুগেও বাংলায় মাতঙ্গিনী হাজরা জন্ম নিয়েছেন। নাম তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে লড়াই করে প্রকৃত ও পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। মালদহে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে এমনই মন্তব্য আব্দুর রহিম বক্সীর।তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা যুবক বাংলা ভাষায় কথা বলায় রাজস্থান থেকে জোর করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে পড়ে এখন সরকার তাঁকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। তখন তাঁর বাবা, মা, পরিবার কেঁদেছিল। আমরাও বিজেপি নেতাদের পিছনে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব। তখন দেখবো তাঁর পরিবার কাঁদে কেমন করে। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীকে খুনি এবং ইংরেজরূপী রাক্ষসের সঙ্গে তুলনা করেন তৃণমূল সভাপতি। পরে সাংবাদিকদের প্রশ্নেও নিজের মন্তব্যে অনড় আব্দুর রহিম বক্সী আরও বলেন, ভিন রাজ্যে বাংলা বলায় পরিযায়ী শ্রমিকরা পুলিশি অত্যাচারের মুখে পড়ছেন। বিজেপি শাসিত রাজ্যে তাঁরা জেলবন্দী হচ্ছেন। বিজেপির নেতা সুকান্ত মজুমদার, শমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা জেনে রাখুন, তাঁদের পরিবারের লোকজন ভিন্ন রাজ্যে গিয়ে বাংলা বলে বিপদে পড়তে পারেন। তখন বিজেপির নেতার পরিবারের লোকরাও রেহাই পাবেন না। শুক্রবার মালদায় তৃণমূলের স্বাধীনতা দিবস উদযাপন এবং শহীদ স্মরণ অনুষ্ঠান হয় রথবাড়ি মোড়ে। সেখানে এভাবেই চড়া সুরে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করেন তৃণমূল নেতারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories