---Advertisement---

HOOGHLY BRIDGE : রবিবার কলকাতা-হাওড়া যাতায়াতে বড় পরিবর্তন, মালবাহী গাড়ির জন্য বিশেষ নিয়ম জারি

August 31, 2025 10:28 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ফের বন্ধ দ্বিতীয় হুগলী সেতু, সেতুর কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ এবং কোনা এক্সপ্রেস ওয়ের সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম তুলে বসানোর কাজের জন্য রবিবার সেতুতে সারাদিন বন্ধ যান চলাচল। হাওড়া সিটি পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেস ওয়েতে বন্ধ যান চলাচল । এর ফলে যানবাহন ঘুরপথে চলাচল করবে। ওই কাজ চলাকালীন কলকাতা মুখী সব গাড়ি ধুলোগর মোড় থেকে নিবড়া, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কলকাতা থেকে হাওড়া গামী গাড়ি হাওড়া ব্রিজ জি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে যাবে। মালবাহী গাড়ি ছাড়া ডানকুনিগামী সব গাড়ি বেলেপোল, শৈলেন মান্না সরণি , হাওড়া আমতা রোড হয়ে মাইতি পাড়ার দিকে যাবে। আবার মালবাহী গাড়ি ছাড়া অন্য গাড়ি কাজীপাড়া মোড়, আন্দুল রোড হয়ে আলমপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ধরতে পারে। কলকাতায় ভোর পাঁচটা থেকে পন্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now