---Advertisement---

Bratya basu : “অপারেশন সার্চলাইট”-এর নৃশংসতার সঙ্গে মেয়ো রোডে মঞ্চ ভাঙার তুলনা শিক্ষামন্ত্রীর

September 3, 2025 8:05 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার ঘটনাকে ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ।এই প্রসঙ্গ টেনে এনে সরাসরি ১৯৭১ সালের ভয়াবহ ইতিহাসের সঙ্গে তুলনা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু।তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা ‘অপারেশন সার্চলাইট’ চালিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালিয়েছিল। ঢাকা জুড়ে চলেছিল হত্যালীলা, নারকীয় নিপীড়ন, ধর্ষণ আর দমননীতি। সে সময় গোটা পৃথিবী পাকিস্তানি সেনার এই নৃশংসতার নিন্দা করেছিল। আমিও সেই সময় থেকে তাদের কড়া সমালোচনা করেছি, এবং আমি মনে করি ঠিকই করেছি।”এরপর তিনি সরাসরি বর্তমান প্রসঙ্গ টেনে আনেন।

ব্রাত্য বসুর অভিযোগ, “আজ মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ যেভাবে ভেঙে দেওয়া হল, তা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। সেই ঘটনার সঙ্গে ১৯৭১ সালের পাকিস্তানি সেনাদের দমননীতির এক ভয়াবহ সাদৃশ্য রয়েছে। আজকের ঘটনায়ও মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।”ব্রাত্য বসুর মন্তব্যে তৃণমূল নেতৃত্বের অবস্থান স্পষ্ট—তাদের মতে, বিজেপি সরকার সেনাকে ব্যবহার করে বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে চাইছে। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ইতিহাস টেনে এনে শিক্ষামন্ত্রীর বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।রাজনৈতিক মহলের দাবি, ব্রাত্য বসুর এই মন্তব্য শুধুমাত্র বিজেপি ও সেনার পদক্ষেপের সমালোচনা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে গভীর ঐতিহাসিক স্মৃতি জাগিয়ে তোলার এক কৌশল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সংগ্রামের এক মহাকাব্য, আর সেই আবেগকেই তিনি যুক্ত করলেন বর্তমান রাজনৈতিক বাস্তবতার সঙ্গে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now