---Advertisement---

Malda : দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতিহানা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন লরি চালক, গুরুতরভাবে আহত পাঁচজন শ্রমিক, চাঞ্চল্য এলাকায

September 3, 2025 12:52 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  লরি চালক কে ওভার টেক করতে গিয়ে গালিগালাজ ও বাজে অঙ্গভঙ্গি করার অভিযোগ পিক আপ চালকের বিরুদ্ধে, প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত লরি চালক সহ সাতজন শ্রমিক। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার এক ও বাকিরা পলাতক। বুধবার দুপুর ৩ টে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার রানিকামাতের নলকঠিয়া এলাকায়। পিকআপ ভ্যান চালক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। মালদার চাচোল হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়কের রাণীকামাতের নলকুঠিয়া এলাকায় চাচোলের অভিমুখ থেকে একটি সিমেন্ট বোঝাই লরি আসছিল, ঠিক সে সময় লরিটিকে ওভারটেক করতে আসে পিকআপ ভ্যান।

ওভারটেক করতে না দেওয়ায়ই চলন্ত গাড়ি থেকেই লরি চালককে গালিগালাজ ও অশালীন ভঙ্গি করে দেখান পিক আপ ভ্যানের চালক সহ গাড়িতে থাকা অন্যান্যরা। রানি কামাত এলাকায় লরি দাঁড় করিয়ে ঘটনার প্রতিবাদ জানান লরির চালক, এরপরই পিকআপের ভ্যানের চালক সহ বেশ কয়েকজন গাড়ি থেকে নেমে ওই লরি চালক কে বেধরক মারধর করে। লরি চালক কে মার খেতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন ওই সিমেন্ট কোম্পানির অন্যান্য শ্রমিক সহ সিমেন্ট কোম্পানির ম্যানেজার। তাদেরকেও লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে জখম হন পাঁচজন শ্রমিক সহ সিমেন্ট কোম্পানির ম্যানেজার। ছিনতাই নগদ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম।এই ঘটনার পরে ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান চালক সহ বেশ কয়েকজন পালিয়ে যায়। পুলিশ একজনকে এই ঘটনায় আটক করে থানায় নিয়ে এসেছে। মারধরের ঘটনা নিয়ে পিকআপ ভ্যান চালক সহ বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now