২৪ আওয়ার্স টিভি ডেস্ক : জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা।ইট,লাঠি সঠা নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষ।রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম।সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।বৃহস্পতিবার দিন মালদা জেলার চাঁচল থানার কনুয়া এলাকার ঘটনা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।অভিযোগ, আটশতক জমি দখলকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত।ওই এলাকার মতিউর রহমান তার স্ত্রীর নামে থাকা চার শতক জমি মেপে এদিন নির্মাণ কাজ শুরু করে।সেই সময় আচমকা প্রতিবেশী আব্দুস সালাম দলবল নিয়ে এলোপাথাড়ি হামলা চালায় মতিউরের ও তার পরিবারের উপর বলে অভিযোগ।ইট পাটকেল ছোড়াছুড়ি পাশাপাশি তলোয়ার দিয়ে আঘাত করার হয়।কোন রকমে পালিয়ে হাসপাতালে জখম অবস্থায় মতিউর ও তার ভাই মান্না আলি আর জসিমুদ্দিন সহ পরিবারের পাঁচ সদস্য।মতিউর ও তার দুই ভাই আশঙ্কাজনক অবস্থায় চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন।আব্দুস সালামের পক্ষের তিন মহিলা সহ ১০ জন জখম হয়েছে বলে দাবি।
Malda : জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা!
September 4, 2025 1:26 PM
---Advertisement---
