---Advertisement---

নেপালঃ সুশীলা নন, এ বার কাকে চান আন্দোলনকারীরা?

September 11, 2025 11:32 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক (উদিতা)ঃ এই মুহূর্তে অশান্ত নেপালের অন্তর্বর্তী প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং। নেপালে বিদ্যুতের দীর্ঘমেয়াদি ঘাটতি দূর করার নেপথ্যে নানা অবদান রয়েছে তাঁর। ১৯৯৪ সালে ঘিসিং দেশের বিদ্যুৎ বোর্ডে যোগ দিয়েছিলেন। তার পর থেকে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৬ সালে বিদ্যুৎ বোর্ডের সর্বেসর্বা হন। সে সময় চরম বিদ্যুৎ বিভ্রাটে ভুগছিল ভারতের প্রতিবেশী দেশ। কখনও কখনও দিনে ১৮ ঘণ্টাও লোডশেডিং চলত। সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বোর্ডের হাল ধরেন ঘিসিং। মেটান দেশের বিদ্যুৎ সঙ্কট। ৃএ বার সেই ঘিসিংকেই প্রধানমন্ত্রী পদের জন্য বেছেছে ‘জেন-জ়ি’। বৃহস্পতিবার দুপুরে সংক্ষিপ্ত এক বিবৃতিতে তাঁর নাম জানিয়েছেন আন্দোলনকারীরা। শুধু তা-ই নয়, তাঁকে ‘দেশপ্রেমিক’ এবং ‘সকলের প্রিয়’ বলেও উল্লেখ করেছেন তাঁরা।
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বুধবার রাত পর্যন্তও শোনা যাচ্ছিল ৭৩ বছরের সুশীলা কার্কির নাম। গুরুত্বপূর্ণ এই পদের জন্য সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে চাইছিলেন ছাত্র-যুবরা। বুধবার এ নিয়ে কাঠমান্ডুতে আন্দোলনকারী পড়ুয়াদের বৈঠক হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ ‘জেন-জ়ি’রা অনলাইনে আলোচনাসভায় যোগ দেন। কয়েক ঘণ্টা আলোচনার পর পাঁচ হাজারেরও বেশি আন্দোলনকারী শেষমেশ বেছে নেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলাকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now