---Advertisement---

Kolkata : কলকাতা মেট্রোতে ফের বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা !

September 11, 2025 8:55 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: গত এক মাস ধরেই যেন একের পর এক বিভ্রাট কলকাতা মেট্রোয়। নিত্যযাত্রীদের কাছে এই সমস্যা এখন যেন নিত্যদিনের সঙ্গী। চলতি সপ্তাহে মঙ্গলবার বাদ দিলে প্রতিদিনই কিছু না কিছু গোলযোগ দেখা দিয়েছে মেট্রো পরিষেবায়। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না।দুপুর ১২টা ২০ মিনিটে হঠাৎ ঘোষণা করা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। ফলে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ভাঙা পথে চলতে থাকে মেট্রো। কবি সুভাষ স্টেশনে একটি পয়েন্ট খারাপ হয়ে যাওয়াতেই এই সমস্যা তৈরি হয় বলে মেট্রো সূত্রে খবর। তবে বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।

এই সময় কালীঘাট স্টেশনে অপেক্ষায় ছিলেন কালিকাপুরের বাসিন্দা সুতপা চক্রবর্তী। তাঁর অভিযোগ, নির্দিষ্ট সময়ে ট্রেন না এলেও মেট্রোর তরফে দীর্ঘ সময় কোনও ঘোষণা করা হয়নি। প্রায় ২৮ মিনিট দাঁড়িয়ে থেকেও যাত্রীরা ভরসা পাননি। শেষমেশ জানানো হয়, টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর স্টেশনে একসাথে দু’টি মেট্রো আটকে থাকায় বিলম্ব ঘটেছে।উল্লেখ্য, এর আগের দিন বুধবার দুপুরেও হঠাৎ থমকে গিয়েছিল পরিষেবা। সোমবারও ব্যস্ত সময়ে কবি নজরুল স্টেশনে রেক খারাপ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল টালিগঞ্জ থেকে দক্ষিণের লাইন। ফলে সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়েছিলেন অফিসযাত্রীরা।তবে সমস্যা এখানেই শেষ নয়। ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষে মেট্রোর একটি পিলারে ফাটল ধরা পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই স্টেশনও। এখন প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এর জেরেই ক্রমশ বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now