---Advertisement---

INDIA: জুড়লো নতুন এক শিরোপা ! রেকর্ড গড়ল ভারত

September 11, 2025 1:22 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: এই প্রথম এশিয়া কাপে ইতিহাস গড়ল ভারত, মাত্র ২৭ বলেই জয় হল ভারতীয় দলের। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। এশিয়া কাপের প্রথম ম্যাচেই দাপট দেখাল টিম ইন্ডিয়া। মাত্র ২৭ বলে ব্যাট করেই সহজেই জয় নিয়ে আসলো সূর্যকুমার যাদবের দল। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মাঠে ঝড় তুললেন ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব একাই মাত্র ৭ রানে তুলে নেন ৪ উইকেট, শিবম দুবে নেন ৩ উইকেট মাত্র ৪ রানে। ফলে আমিরশাহী অলআউট হয়ে যায় মাত্র ৫৭ রানে।
জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য পূরণ করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন ওপেনাররা। অভিষেক মাত্র ১৬ বলে করেন ৩০ রান। সহঅধিনায়ক শুভমান গিল ৯ বলে ২০ রান করে দলকে জয়ী করেন।

৯৩ বল হাতে রেখে জয়! যা এশিয়ার কোনও দলের জন্য টি-২০ ক্রিকেটে এটি সর্বোচ্চ সাফল্য। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯০ বল হাতে রেখে জিতেছিল শ্রীলঙ্কা। বুধবার সেই রেকর্ডও ভাঙল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের তালিকায় যুক্ত হল দ্বিতীয় সেরা সাফল্য, যেখানে এক নম্বরে আছে ইংল্যান্ড (ওমানের বিরুদ্ধে ১০১ বল রেখে জয়)। এছাড়া, ভারতের এই ম্যাচটি জায়গা করে নিল সবচেয়ে সংক্ষিপ্ত টি-২০ ম্যাচের তালিকায়। মোট খেলা হয়েছে মাত্র ১০৬ বল, যা ইতিহাসে চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ হিসাবেই ধরা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now