---Advertisement---

North 24 Pargana : ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু ! রেল নিরাপত্তা নিয়ে ঘটনাস্থলে রেল পুলিশ

September 14, 2025 7:12 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার শিয়ালদা হাসনাবাদ লাইনে আপ শিয়ালদা লোকাল উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেটের ঘটনা। ট্রেন থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।বয়স ৫০ তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এই নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেট সংলগ্ন স্থানে। আজ সকাল ১১টা নাগাদ শিয়ালদাহও হাসনাবাদ আপ লোকাল চাপা পুকুরে স্টেশন ছেড়ে যখন উত্তর দেবীপুরের ৩৭ নম্বর রেলগেট কাছে আসে হঠাৎ করে ট্রেন থেকে যাত্রী পড়ে যায়। ঘটনা স্থলে মৃত্যু হয়।

কি কারনে ট্রেন থেকে পড়ল? পিছন দিক দিয়ে তাকে ধাক্কা দিয়ে দিল, না পরিকল্পনা করে তাকে খুন করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে রহস্য দানা বেধেছে। ঘটনাস্থলে বসিরহাটের রেল পুলিশের আধিকারিকরা গিয়ে তদন্ত শুরু করেছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন দিয়ে তার বাড়ির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে প্রশাসন। তাকে পরিকল্পনা করে ফেলে দেওয়া হয়েছে না এর পিছনে অন্য কোন কারণ আছে সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now