---Advertisement---

SSC: আজই SSC উত্তরপত্র প্রকাশ কমিশনের ! ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তেজনা !

September 16, 2025 6:43 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি মাসের ৭ এবং ১৪ সেপ্টেম্বর দুই দফায় পরীক্ষা নেওয়া হয়। ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। টানা দুই রবিবার গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষা নেওয়ার পরে এবার কমিশন উত্তরপত্র প্রকাশ করতে উদ্যোগী হয়েছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র আজই কমিশনের সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে।শুধুমাত্র উত্তরপত্র দেখার সুযোগ নয়, পরীক্ষার্থীরা চাইলে সেই উত্তরপত্র চ্যালেঞ্জও করতে পারবেন। অর্থাৎ কোনও প্রশ্নের উত্তর বা মূল্যায়ন নিয়ে যদি কারও আপত্তি থাকে, তবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তা কমিশনের কাছে জানাতে পারবেন পরীক্ষার্থীরা।

অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যেই সেই উত্তরপত্র প্রকাশ হতে পারে।নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরীক্ষার্থীদের আস্থা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। হাজার হাজার চাকরিপ্রার্থী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজেদের উত্তরপত্র দেখার জন্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now