---Advertisement---

Durga Puja: মণ্ডপের বর্জ্য থেকেই হবে জ্বালানি! পুরসভা ও টালা প্রত্যয়ের নয়া উদ্যোগ!

September 16, 2025 7:25 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: দুর্গাপুজো মানেই আলো, রঙ, ভিড় আর উৎসবের উচ্ছ্বাস। তবে সেই সঙ্গে তৈরি হয় বিপুল পরিমাণ বর্জ্য। প্রতি বছরই পুজো শেষে মণ্ডপ সংলগ্ন এলাকায় জমে থাকে অগণিত কঠিন বর্জ্য পদার্থ। তবে পরিবেশ দূষণ এবং সাফাইয়ের সমস্যা মেটাতে এ বছর নতুন এক পদক্ষেপ নিতে চলেছে কলকাতার অন্যতম বড় পুজো কমিটি টালা প্রত্যয়।পুজো কমিটির এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে কলকাতা পুরসভা।

জানা গিয়েছে, এ বছর প্রথমবারের মতো পুজোর সময় ব্যবহার করা হবে পরিবেশবান্ধব এক অভিনব প্রযুক্তি, নাম ‘ইকোজেনিক’(Eco-Genic)।এই প্রযুক্তির মাধ্যমে পুজোমণ্ডপ সংলগ্ন এলাকায় জমে থাকা কঠিন বর্জ্য পদার্থকে সরাসরি ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় রূপান্তর করা হবে। অর্থাৎ, উৎসবের আবর্জনাই এবার পরিণত হবে শক্তির উৎসে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এ বছর পাঁচ টন বর্জ্য পদার্থ নিয়ে শুরু হবে এই প্রকল্পের কাজ। যদি এই প্রযুক্তি সফল হয়, তবে আগামী দিনে আরও বড় আকারে এই উদ্যোগকে বিস্তার করা হবে।

এই পরীক্ষামূলক প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। একদিকে যেমন পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিশাও খুলে যাবে।বিশেষজ্ঞ মহলের মতে, এই প্রকল্প সফল হলে কলকাতার দুর্গাপুজোর মতো বৃহৎ উৎসব থেকে উৎপন্ন বর্জ্য ব্যবস্থাপনার এক যুগান্তকারী সমাধান মিলতে পারে। টালা প্রত্যয় এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগ তাই এখন পুজোপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now