---Advertisement---

Abhishek Banerjee : অভিষেকের শান্তিনিকেতনে ইঁট ছুঁড়ে আকস্মিক হামলা

July 1, 2026 10:18 PM
Abhishek Banerjee
---Advertisement---

তৃণমূল সাংসদের বাড়িতে আকস্মিক হামলার ছবি দেখা গেলো সিসিটিভি ফুটেজ পোস্টের মাধ্যমে (Abhishek Banerjee) । তৃণমূল সাংসদ অভিষেকের পরিবারের বাসভবন শান্তিনিকেতনের সামনে সকালের দিকে সবুজ জামা পরা এক আগন্তুককে বাইকে করে আসতে দেখা যায়। অভিষেকের বাড়ির সামনে ওই ব্যক্তি বাইক থামিয়ে বার দুয়েক ওই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন।

আরও পড়ুন- Flipkart GOAT Sale 2026: ৪ জুলাই থেকে শুরু সেল! iPhone-এর কোন কোন মডেলে মিলবে ছাড়

তৃণমূল সাংসদের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ হামলা!

মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাইকে করে অভিষেকের বাসভবনের সামনে আসেন। তার পর ওই বাড়ি লক্ষ্য করে বার দুয়েক ইট ছোড়েন। এই হামলায় অভিষেকের বাড়ির দোতলার একটি ঘরের জানলার কাচ ভেঙে যায় বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek banerjee) । গোটা ঘটনার কথা অভিষেক তাঁর এক্স হ্যান্ডলে জানান। ঘটনার সিসিটিভি ফুটেজও পোস্ট করেন অভিষেক। পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, “বাংলাকে যে অবস্থায় নামিয়ে আনা হচ্ছে, তা দেখে আমি স্তব্ধ, মর্মাহত এবং গভীর ভাবে উদ্বিগ্ন।”

আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন অভিষেকের

অভিষেক তাঁর এক্স হ্যান্ডলে ঘটনার বিবরণ দিয়ে লেখেন, “আজ সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার পরিবারের বাসভবনের বাইরে আসে। নিজের বাইকটি থামায় এবং বারবার আমার বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে ( Abhishek banerjee)। এর ফলে প্রথম তলার জানলার কাচগুলো ভেঙে যায়। এটি শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতি নয়। এটি একটি প্রাতিষ্ঠানিক হিংসা। যা খুবই বিপজ্জনক।” তাঁর প্রশ্ন, “পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী হামলা চালানোর সাহস পেল এবং কোনও রকম শাস্তি না পেয়েই কী ভাবে পার পেয়ে গেল?

গত সোমবার বিধানসভায় গুন্ডাদমন এবং জনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত জোড়া বিল পাশ করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘গুন্ডামুক্ত বাংলা’ গড়ার বার্তা দেন। এর পরেই অভিষেকের পরিবারের বাসভবনে হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now