---Advertisement---

Petrol Diesel price cuts : কমলো জ্বালানির দাম ! পেট্রল ডিজেল এর দাম কমিয়ে দিলো এই সংস্থা

July 1, 2026 10:30 PM
Petrol Diesel price cuts
---Advertisement---

টানা দু বছর পর , এত বড়ো মূল্যে ছাড় দিয়ে জ্বালানির দাম কমালো এই সংস্থা ( Petrol Diesel price cuts )। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করতেই বড় সিদ্ধান্ত নিল দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা Nayara Energy । নতুন দাম ইতিমধ্যেই সারা দেশের ৭,০০০-এরও বেশি Nayara পেট্রোল পাম্পে কার্যকর হয়েছে। প্রায় দুই বছরেরও বেশি সময় পর কোনও জ্বালানি সংস্থা খুচরো পর্যায়ে এত বড় মূল্যছাড় দিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Paytm Payments Bank RBI Ban India: রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল

কতটা কমলো জ্বালানির দাম ?

বুধবার (১ জুলাই) থেকে সংস্থাটি পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমানোর ঘোষণা করেছে। ইরান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পর ২৬ মার্চ Nayara Energy-ই প্রথম লিটারপিছু পেট্রোলে ₹৫ এবং ডিজেলে ₹৩ দাম বাড়িয়েছিল ( Petrol Diesel price cuts )। বুধবার কার্যত সেই মূল্যবৃদ্ধিই প্রত্যাহার করা হল। অন্যদিকে, মে মাসের দ্বিতীয়ার্ধে সরকারি তেল সংস্থাগুলিও একাধিক ধাপে পেট্রোল ও ডিজেলের দাম মোট ₹৭.৫০ পর্যন্ত বাড়িয়েছিল। তাতে কোনও বদল আসেনি।

কেন কমলো জ্বালানির দাম ?

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি অনেকটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নেমে এসেছে ( Petrol Diesel price cuts )। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ দিয়ে যাতায়াত অনেকটা স্বাভাবিক হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগও কমেছে। এর জেরেই Nayara Energy এই মূল্যছাড়ের সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থার তরফে খবর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now