---Advertisement---

Suvendu Adhikary on Sevashray:’অভিযোগের তদন্ত হবেই’ সেবাশ্রয় নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর!

July 2, 2026 9:50 PM
Suvendu Adhikary on Sevashray
---Advertisement---

“ডায়মন্ডহারবারবাসীর স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Suvendu Adhikary on Sevashray)। কত মানুষের ক্ষতি করে দিয়েছেন তদন্ত করলেই তা বোঝা যাবে” অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে  ববির। সেবাশ্রয়ে অপরাধ হয়েছে। যা যা অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

আরও পড়ুন- Mahua Moitra: এবার ডিম থেরাপির মুখে মহুয়া মৈত্র ! উঠলো চোর স্লোগান

সেবাশ্রয় নিয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রির

কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবিরে অনিয়মের অভিযোগ উঠেছে (Suvendu Adhikary on Sevashray)। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক। এই অভিযোগে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন , “অভিযোগ এসেছে। আমি দেখেছি। পুলিশ তদন্ত করবে (Suvendu Adhikary on Sevashray) । জেলাশাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার নেবে এছাড়াও এটা অপরাধ। আর অপরাধ হলে তা দেখার জন্য যা করার করা হবে।” স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতও জানান, “বিএএমএস, বিএইচএমএস পাঠরত হবু ডাক্তার ও হাসপাতালের ওয়ার্ড বয়দের দিয়ে সেবাশ্রয় চালানো হয়েছে। এটা অন্যায়।”

কি কি অভিযোগ ববি সহ স্বাস্থ্যমন্ত্রীর ?

বুধবার দক্ষিণ ২৪ পরগনায় জোকায় ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে নিউরো আইসিইউ-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary on Sevashray)। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল খান ও সুমনা সরকারের উপস্থিতিতে বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) অভিযোগ করেন , ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পে নিয়ম ভেঙে হবু ডাক্তার ও ওয়ার্ড বয়দের দিয়ে চিকিৎসা চালানো হতো এবং ভুল অপারেশনে এক মহিলার পা কাটা গেছে। এই অনিয়মের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান অভিজিৎ দাস, যার ভিত্তিতে সন্ধ্যায় সংশ্লিষ্ট এলাকায় গিয়ে যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now