---Advertisement---

Mobility City in West Bengal: দেশজুড়ে ১০১ শহর হবে ‘মোবিলিটি সিটি’, তালিকায় বাংলার ৫ শহর

July 2, 2026 8:50 PM
Mobility City in West Bengal
---Advertisement---

দেশের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার (Mobility City in West Bengal ) । সমগ্র দেশে মোট ১০১টি শহরকে ‘মোবিলিটি সিটি’(Mobility City) হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি গুরুত্বপূর্ণ শহর-কলকাতা, হাওড়া, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি। কেন্দ্রীয় পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে থাকা এই মেগা প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন- Petrol Diesel price cuts : কমলো জ্বালানির দাম ! পেট্রল ডিজেল এর দাম কমিয়ে দিলো এই সংস্থা

মোবিলিটি সিটি, খোলনলচে বদলাচ্ছে রাজ্যের ৫ শহরের গণপরিবহণ

সম্প্রতি কলকাতার এজি বেঙ্গল অফিসে এই সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হল। বৈঠকে শীর্ষস্তরের আইএএস আধিকারিকদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’-এর সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় (Mobility City in West Bengal ) । তিনি জানান, দেশের এই ১০১টি শহরের পরিবহণে অভিন্নতা বা ‘ইউনিফর্মিটি’ বজায় রাখতেই এই উদ্যোগ । বৈঠকে মূলত কলকাতার যানজট ও দূষণ নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

আধিকারিকরা জানান, অন্য বড় শহরে যেখানে ৩৫-৪২ শতাংশ রাস্তা থাকে, সেখানে কলকাতায় মাত্র ৫-৭ শতাংশ রাস্তা রয়েছে। ফলে ব্যক্তিগত ছোট গাড়ির সংখ্যা না কমলে গণপরিবহণ বাঁচানো অসম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘পার্ক অ্যান্ড রাইড’ ব্যবস্থা ও প্রয়োজনে জোড়-বিজোড় নিয়মে গাড়ি চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বদলাচ্ছে ট্রাফিক ক্যামেরা, সিঙ্গাপুরের প্রযুক্তিতে মিলবে গাড়ি

ট্রাফিক ক্যামেরাকে শুধু চোর ধরার কাজে না রেখে, সিঙ্গাপুরের প্রযুক্তিতে ‘ভেহিকল লোকেট’ ক্যামেরা বসানোর দাবি উঠেছে। ফুটপাথ দখলমুক্ত করা এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যানজট কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য (Mobility City in West Bengal) । তপন বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ ৫০ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বেশ কিছু বাস্তবসম্মত খসড়া ও পরামর্শ জমা দিয়েছেন। আগামী দিনে এই প্রকল্প রাজ্যের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদী প্রশাসন।

সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তি ও তপন বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ অভিজ্ঞতালব্ধ পরামর্শের মেলবন্ধনে এই প্রকল্প রাজ্যের যানজট সমস্যা সমাধানে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। চোর ধরার পাশাপাশি অত্যাধুনিক উপায়ে গাড়ি সনাক্তকরণ এবং ফুটপাথ দখলমুক্ত করার এই প্রয়াস আগামী দিনে রাজ্যের যাতায়াত ব্যবস্থাকে আরও সচল ও আধুনিক করে তুলবে(Mobility City in West Bengal)।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now