পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার ( Udyam Credit Card ) । ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ‘বাংলা উদ্যম ক্রেডিট কার্ড’ (Bangla Udyam Credit Card) প্রকল্প। এই স্কিমের মূল লক্ষ্য হলো রাজ্যের বেকার যুবক-যুবতী, নতুন স্টার্টআপ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাকে ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা।
আরও পড়ুন – 100 Days Work : ১০০ দিনের কাজ অতীত , শুরু হয়ে গেল ১২৫ দিনের কাজ !
রাজ্য বাজেটে ‘বাংলা উদ্যম ক্রেডিট কার্ড’-এর ধামাকা ঘোষণা!
প্রাথমিক স্তরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। সরকারের আশা, এর মাধ্যমে আগামী দিনে রাজ্যের প্রায় ২ থেকে ৫ লক্ষ তরুণ উদ্যোক্তা সরাসরি উপকৃত হবেন ( Udyam Credit Card ) । এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।ঋণের বোঝা কমাতে এই ১০ লক্ষ টাকাকে দুটি সুবিধাজনক ভাগে ভাগ করা হয়েছে, প্রথমটি ১. ৫ লক্ষ টাকার সরকারি ভর্তুকি (Subsidy) মোট সহায়তার অর্ধেক টাকা সরাসরি নন-রিফান্ডেবল সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে, যা সরকারকে আর ফেরত দিতে হবে না। দ্বিতীয়টি ২.৫ লক্ষ টাকার সুদমুক্ত ঋণ (Interest-Free Loan)-বাকি অর্ধেক টাকা দেওয়া হবে সম্পূর্ণ শুন্য শতাংশ সুদে ঋণ হিসেবে, যা ব্যবসা চালু হওয়ার পর সহজ ইএমআই (EMI)-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র
এই কার্ডের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। বেকার যুবক-যুবতী, নতুন উদ্যোক্তা ও মহিলা ব্যবসায়ীরা এই আবেদনের যোগ্য। পাশাপাশি, আবেদনকারীর সিবিআইএল (CIBIL) স্কোর ভালো থাকা বাধ্যতামূলক ( Udyam Credit Card ) । আবেদনের সময় ব্যবসার একটি সুনির্দিষ্ট রূপরেখা (Pitch Deck) ও রেভিনিউ মডেল জমা দিতে হবে, যেখানে DPIIT স্বীকৃত স্টার্টআপগুলি অগ্রাধিকার পাবে।যদিও চূড়ান্ত নির্দেশিকা এখনও জারি হয়নি, তবে ইচ্ছুক প্রার্থীদের আধার কার্ড, প্যান কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিস্তারিত জানতে এবং অনলাইন আবেদনের জন্য রাজ্য সরকারের অফিশিয়াল পোর্টাল( লিঙ্ক )ফলো করতে অনুরোধ করা হয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প রাজ্যের MSME খাতকে চাঙ্গা করতে এক নতুন জোয়ার আনবে।
‘বাংলা উদ্যম ক্রেডিট কার্ড’ প্রকল্পের এই কড়া যোগ্যতা ও নিয়মতান্ত্রিক শর্তাবলী মূলত প্রকৃত ও যোগ্য উদ্যোক্তাদের চিহ্নিত করার জন্যই রাখা হয়েছে ( Udyam Credit Card )। প্রয়োজনীয় নথিপত্র এবং একটি সুনির্দিষ্ট বিজনেস প্ল্যান প্রস্তুত রাখার এই নির্দেশিকা স্পষ্ট করে যে, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রাজ্যের MSME খাতকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, যা আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও মজবুত করবে।
