---Advertisement---

Mamata Slams Rebels : “অভিষেক তো বাঘের মতো লড়ছে, বাকিদের ইডি-ভয়!” বিদ্রোহীদের তোপ মমতার

July 16, 2026 7:40 PM
Mamata Slams Rebels : “অভিষেক তো বাঘের মতো লড়ছে, বাকিদের ইডি-ভয়!” বিদ্রোহীদের তোপ মমতার
---Advertisement---

মে মাসে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই ভাঙন ধরেছে শাসকদলে (Mamata Slams Rebels)। মদন মিত্র-সহ ৬০ জনেরও বেশি বিধায়ক তৃণমূলের হাত ছেড়ে বিদ্রোহীদের খাতায় নাম লিখিয়েছেন। দলত্যাগী প্রত্যেকেরই নিশানায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বুধবার ফেসবুক লাইভে এসে অভিষেকের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে দলত্যাগীদের তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, “অভিষেক খারাপ— এ সব আসলে দল ছাড়ার বাহানা মাত্র।”

আরও পড়ুন- Tarakeswar Srabani Mela 2026 : জাতীয় মেলার তকমা! আলোর মালায় ঝলমলে তারকেশ্বর ও নিমাই ঘাট

বিদ্রোহীদের ইডি-ভীতি নিয়ে তোপ মমতার

বিদ্রোহীদের ‘ইডি-সিবিআই’ ভীতিকে টেনে নাম না করে মদন মিত্রকে বেনজির নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “কালকেই মেসেজ করে বলেছিল গোটা পরিবারকে ইডি সমন পাঠিয়েছে। আজ চলে গেল! আমার কোনো দুঃখ নেই।” এরপরই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ (Mamata Slams Rebels) টেনে তিনি কটাক্ষ করেন, “রুজিরা দুধের শিশু কোলে নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিল। আপনারা ভয় পাচ্ছেন? অভিষেক আজও বাঘের মতো লড়ে যাচ্ছে।” এমনকি ভোটের পর অভিষেকের ‘ডিজে বাজানো’ মন্তব্য ঘিরে চলা সিআইডি তদন্ত ও আদালতে ভয়েস স্যাম্পল দেওয়া প্রসঙ্গেও ভাইপোর পাশে দাঁড়িয়ে মমতার সওয়াল— “ডিজে তো সবাই বাজায়।”

বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার

ভোটে পরাজয় মানতে নারাজ মমতা এদিনও দাবি করেন, তৃণমূলকে চক্রান্ত করে জোরপূর্বক হারানো হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে (Mamata Slams Rebels) চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “অসামাজিক লোকেদের হাতে বাংলার ক্ষমতা গিয়েছে। জোর করে ক্ষমতায় এসেছেন, এবার কাজ করুন। তবে মনে রাখবেন, দুর্যোধন-দুঃশাসনের মতো আচরণ করলে আমি কিন্তু চুপ করে বসে থাকব না।”

নির্বাচনী পরাজয়কে চক্রান্ত আখ্যা দিয়ে এবং নতুন শাসকদলকে ‘দুঃশাসন’ তকমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে, ক্ষমতার পালাবদল হলেও রাজপথে আন্দোলনের (Mamata Slams Rebels) ঝাঁঝ তিনি এতটুকু কমতে দেবেন না। আগামী দিনে বিরোধী নেত্রী হিসেবে শাসক শিবিরের প্রতি তাঁর এই আগ্রাসী অবস্থান রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now