---Advertisement---

CM Promises Jobs : বাঁকুড়ায় নতুন কর্মসংস্থানের দিশা, ১৫ হাজার কোটির প্রকল্প

July 17, 2026 5:05 PM
CM Promises Jobs
---Advertisement---

বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলের শ্যাম স্টিল প্ল্যান্টের বৃহৎ সম্প্রসারণের হাত ধরে খুলতে (CM Promises Jobs) চলেছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। শুক্রবার প্রায় ১৫ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শালতোড়া বিধানসভা এলাকার এই বৃষ্টিনির্ভর একফসলি জমিতে নতুন কারখানাটি পুরোদমে চালু হলে স্থানীয় বেকারদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহণ ও আনুষঙ্গিক ব্যবসার ক্ষেত্রে জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- Murshidabad Rail Accident : মুর্শিদাবাদে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

‘পরিযায়ী যুবকরা ফিরে আসবে’, আশাবাদী মুখ্যমন্ত্রী

এই মেগা প্রকল্পের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সামগ্রিক উন্নয়নে শিল্পের অপরিহার্যতার কথা তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের (CM Promises Jobs) মতো জেলাগুলিতে শিল্পায়ন না হলে প্রকৃত উন্নয়ন অসম্ভব। রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, এই ধরনের বড় বিনিয়োগের ফলে সেই পরিযায়ী যুবকরা আবার নিজেদের রাজ্যে ফেরার সুযোগ পাবেন।

‘আগের বিজ়নেস সামিট বোগাস’, ক্ষোভ শিল্পমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তাপস রায়। বিগত তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ (CM Promises Jobs) করে তিনি অভিযোগ করেন, আগের জমানায় শিল্পকে চূড়ান্ত অবহেলা করা হয়েছে। অতীতে ঘটা করে যে সমস্ত বাণিজ্য সম্মেলন বা বিজ়নেস সামিট করা হতো, সেগুলিকে স্রেফ ‘বোগাস’ এবং ‘ঢক্কানিনাদ’ বলে কটাক্ষ করেন তিনি।

শিল্পের বেহাল দশা বোঝাতে গিয়ে কড়া সুর চড়ান শিল্পমন্ত্রী। তিনি বলেন, “আমি শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে দেখলাম, আমিই তো স্টার্ট আপ মন্ত্রী! আমার পূর্বসূরিরা কিছুই রেখে যাননি।” তিনি স্পষ্ট করেন, বর্তমান (CM Promises Jobs) সরকারের সাথে শিল্পপতিদের সম্পর্ক প্রভু-ভৃত্যের নয়, বরং অংশীদারিত্বের। শূন্য থেকে শুরু করে রাজ্যকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতেই বর্তমান সরকার বদ্ধপরিকর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now