---Advertisement---

Kalyan Banerjee Poster Controversy : কল্যাণের পোস্টার, প্রিয়াঙ্কার হাসি! সংসদে জমল বিরল দৃশ্য

July 30, 2026 6:55 PM
Kalyan Banerjee Poster Controversy
---Advertisement---

সংসদ চত্বরে নজর কাড়ল এক অন্যরকম রাজনৈতিক ছবি (Kalyan Banerjee Poster Controversy)। গলায় বড় প্ল্যাকার্ড ঝুলিয়ে তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজ়েনস পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দেওয়া ২০ জন প্রাক্তন তৃণমূল সাংসদের ছবি নিয়ে বিক্ষোভে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁদের ‘গদ্দার’ আখ্যা দিয়ে সংসদের বাইরে স্লোগান তুলতে দেখা যায় তাঁকে। গোটা বাদল অধিবেশনের জন্য লোকসভা থেকে সাসপেন্ড হলেও কল্যাণ স্পষ্ট জানান, তাঁর প্রতিবাদ থামবে না। মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় আচরণের অভিযোগে তিনি লোকসভায় প্রবেশ করতে না পারলেও প্রতিদিন সংসদ চত্বরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন – High Court Crackdown : হাইকোর্টের কড়া নির্দেশ, মিটিং-মিছিলের গাইডলাইন চাইল আদালত

এই বিক্ষোভের মধ্যেই তৈরি হয় সংসদের এক বিরল মুহূর্ত (Kalyan Banerjee Poster Controversy)। বৃহস্পতিবার সংসদের মকর দ্বারের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় ঝোলানো প্ল্যাকার্ড দেখে এগিয়ে আসেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। হাসিমুখে তিনি জানতে চান, পোস্টারের উল্টো দিকেও কি একই ছবি রয়েছে? কল্যাণ ‘হ্যাঁ’ বলতেই প্রিয়াঙ্কা মজা করে পাশের ফটোগ্রাফারদের উদ্দেশে বলেন, “ঘুরিয়ে দেখান।” এই হালকা কথোপকথনে সংসদ চত্বরে উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় পোস্টার নিয়ে কী দাবি করলেন?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, (Kalyan Banerjee Poster Controversy) তাঁর হাতে থাকা পোস্টারে রয়েছে ২০ জন ‘দেশদ্রোহী’র ছবি। তাঁর অভিযোগ, এঁরা সকলেই তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে পরে দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজ়েনস পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দিয়েছেন এবং এনডিএ-কে সমর্থন করছেন। তাই বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেই তাঁদের ‘গদ্দার’ আখ্যা দেন তিনি। সাসপেন্ড হলেও এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথাও স্পষ্ট জানান কল্যাণ।

প্রিয়াঙ্কা ও কল্যাণের কথোপকথনে কী উঠে এল?

প্ল্যাকার্ড দেখে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমে রসিকতার সুরে জানতে চান, (Kalyan Banerjee Poster Controversy)পোস্টারের উল্টো দিকেও একই ছবি রয়েছে কি না। পরে তিনি মজা করে বলেন, “আপনিই তো ওদের কংগ্রেস থেকে টিএমসিতে নিয়ে গিয়েছিলেন।” জবাবে কল্যাণ বলেন, ওই নেতারা তৃণমূলের টিকিটেই সংসদে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি এখন প্রায় নেই।

নিজের কংগ্রেস-জীবনের প্রসঙ্গ টেনে তিনি জানান, (Kalyan Banerjee Poster Controversy) তিনি একসময় যুব কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি দাবি করেন, ১৯৯৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলছাড়া না করলে আজ কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত। এর উত্তরে প্রিয়াঙ্কা স্মরণ করিয়ে দেন, প্রয়াত রাজীব গান্ধী সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করতেন। কল্যাণও সেই মন্তব্যে সহমত প্রকাশ করে বলেন, রাজীব গান্ধী সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত সম্মান করতেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now