চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় অগ্রগতি (CM Suvendu’s PA Murder)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত সাগর সোনকার ও সাহিব সোনকার, সম্পর্কে দুই ভাই এবং মৃত রথের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তদন্তে উঠে এসেছে, সাগর সোনকারের সঙ্গে রাজ্যের একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের এক পদাধিকারীর সম্ভাব্য যোগাযোগ ছিল। তদন্তকারীদের দাবি, এই সূত্র ধরে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। শুক্রবার ধৃতদের কলকাতার বিশেষ আদালতে তোলা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন – Bardhaman Terrorist Arrest: জইশ-যোগ সন্দেহে বর্ধমানে যুবক গ্রেফতার, তদন্তে নতুন তথ্য
তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। সিবিআই সূত্রের দাবি, (CM Suvendu’s PA Murder) চন্দ্রনাথ রথের সঙ্গে কাজ করার সময় থেকেই সাগর সোনকার নিয়মিত একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের স্থানীয় অফিসে ল্যান্ডলাইনের মাধ্যমে যোগাযোগ রাখতেন।
কল ডিটেলস রেকর্ড (CDR) বিশ্লেষণ করে সেই যোগাযোগের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে (CM Suvendu’s PA Murder)। পাশাপাশি জানা গিয়েছে, ২০২০ সাল পর্যন্ত সাগর ওই দলের এক বিধায়কের সঙ্গে কাজ করতেন, পরে বিজেপিতে যোগ দেন। তদন্তকারীদের মতে, ডিসেম্বর ২০২৫ থেকেই রথকে খুনের পরিকল্পনা শুরু হয়েছিল, যদিও বিভিন্ন কারণে সেই ছক বাস্তবায়িত হতে দেরি হয়।
রথ খুনের সুপারি ও শুটারদের সঙ্গে কী যোগ পেল সিবিআই?
সিবিআইয়ের তদন্তে দাবি করা হয়েছে, সাগর সোনকারের সঙ্গে ভাড়াটে শুটারদের সরাসরি যোগাযোগের একাধিক সূত্র মিলেছে (CM Suvendu’s PA Murder)। তদন্তকারীদের অভিযোগ, খুনের সুপারি দেওয়া, পরিকল্পনা চূড়ান্ত করা এবং শুটারদের হাতে টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
চন্দ্রনাথ রথ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। ৬ মে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের যশোর রোডে গাড়িতে যাওয়ার সময় মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় (CM Suvendu’s PA Murder)। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই মামলায় এখনও পর্যন্ত কতজন গ্রেফতার? তদন্ত কতদূর এগিয়েছে?
এই মামলায় সিবিআই এখনও পর্যন্ত ছয়জন শুটার – মনু সিং, রাজ সিং, গোলু সিং, ময়ঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংকে গ্রেফতার করেছে (CM Suvendu’s PA Murder)। এছাড়াও সুপারির মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত বিনয় রায়, সঞ্জয় রায় ও বিকাশ মিশ্রকেও গ্রেফতার করা হয়েছে। এখনও একজন অভিযুক্ত পলাতক বলে তদন্তকারীদের দাবি।
রাজ্য সরকারের অনুরোধে পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে তদন্তভার গ্রহণ করে সিবিআই (CM Suvendu’s PA Murder)। এই মামলার তদন্তে দিল্লির স্পেশাল ক্রাইম শাখার এক ডিআইজির নেতৃত্বে সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। তদন্তকারীদের আশা, সাম্প্রতিক গ্রেফতারের পর এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের নেপথ্যের পুরো ষড়যন্ত্র আরও স্পষ্ট হয়ে উঠবে।
