---Advertisement---

Faridabad Teacher Brutal Murder : প্রেমে ‘না’, স্কুলেই শিক্ষিকাকে কুপিয়ে খুন প্রাক্তন ছাত্রের!

August 5, 2026 6:59 PM
Faridabad Teacher Brutal Murder
---Advertisement---

হরিয়ানার ফরিদাবাদে দিনের আলোয় স্কুলের মধ্যেই ঘটল রক্তাক্ত হত্যাকাণ্ড (Faridabad Teacher Brutal Murder)। অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ২৮ বছর বয়সি শিক্ষিকা সন্ধ্যাকে ক্লাসরুম থেকে টেনে বাইরে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় তাঁরই ৭ বছরের ছোট প্রাক্তন ছাত্র অমিত। এই নৃশংস ঘটনার সাক্ষী হয়ে থাকে স্কুলের পড়ুয়ারাও। সোমবার সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পরে অভিযুক্ত ২১ বছর বয়সি অমিতকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন – Maternity Leave News : মাতৃত্বকালীন ছুটি এবার অসংগঠিত ক্ষেত্রেও? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী

তদন্তে জানা গিয়েছে, বছর সাতেক আগে বিকাশ কারহাজার সঙ্গে বিয়ে হয়েছিল সন্ধ্যার (Faridabad Teacher Brutal Murder)। বিয়ের পর ফরিদাবাদের সিকোরনায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন তিনি এবং সেখানকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। ঘটনার দিনও অন্য দিনের মতো ক্লাস নিচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময় স্কুলে ঢুকে পড়ে অমিত, শিক্ষিকাকে ক্লাস থেকে টেনে বাইরে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত করে। অভিযোগ, অন্তত ২০ বার কোপানো হয় তাঁকে।

কেন এই নৃশংস হামলার অভিযোগ?

মৃত শিক্ষিকার পরিবারের দাবি, অমিত আগে যে স্কুলে সন্ধ্যা পড়াতেন, (Faridabad Teacher Brutal Murder) সেই স্কুলেরই ছাত্র ছিল। দীর্ঘদিন ধরে সে সন্ধ্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। কিন্তু সন্ধ্যা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরে অমিতের সঙ্গে সমস্ত যোগাযোগও বন্ধ করে দেন। পরিবারের অভিযোগ, সেই প্রত্যাখ্যানের আক্রোশ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে।

অভিযুক্তের বিরুদ্ধে আগে কি অভিযোগ উঠেছিল?

সন্ধ্যার স্বামী বিকাশের দাবি, এর আগেও অমিত তাঁর স্ত্রীকে উত্যক্ত করত (Faridabad Teacher Brutal Murder)। বিষয়টি জানানো হলে অভিযুক্তের পরিবার আইনি পদক্ষেপ না করার অনুরোধ জানিয়ে ছেলেকে সামলে রাখার আশ্বাস দিয়েছিল। কিন্তু কিছুদিন পর ফের উত্যক্ত করা শুরু করে অমিত। এমনকি প্রায় এক মাস আগে বিকাশকে খুনের হুমকিও দিয়েছিল বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলে পৌঁছয় পুলিশ (Faridabad Teacher Brutal Murder)। গুরুতর জখম অবস্থায় শিক্ষিকা সন্ধ্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই অভিযুক্ত ২১ বছর বয়সি অমিতকে গ্রেফতার করা হয়। কীভাবে সে স্কুলে প্রবেশ করল, হামলার পরিকল্পনা আগে থেকেই ছিল কি না এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now