ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে ভবিষ্যতে অতিরিক্ত ফি (UPI Payment Fee) বা চার্জ বসানো হতে পারে কি না, তা নিয়ে সম্প্রতি রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়েছে। বুধবার রেপো রেট ঘোষণার পর আয়োজিত সাংবাদিক বৈঠকে রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI)-এর গভর্নর সঞ্জয় মালহোত্রাকে এই প্রশ্ন করা হলে তিনি জানান যে বিষয়টি নিয়ে এখনই কিছু বলা বেশ তাড়াহুড়ো হয়ে যাবে। এই খরচ কাউকে না কাউকে বহন করতেই হয় এবং সরকার বিষয়টি খতিয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন- Udhayanidhi Bail : তৃষা-মন্তব্যে গ্রেফতার, ঘণ্টার মধ্যেই মুক্ত উদয়নিধি
এমডিআর (MDR) ও খরচ বহনের বর্তমান পরিস্থিতি
বর্তমানে সাধারণ গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন, কারণ ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা লেনদেন ফি নেওয়া বন্ধ রয়েছে। ফলে (UPI Payment Fee) ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলিই এই খরচ বহন করে আসছে। যদিও সরকার এর জন্য কিছু ভর্তুকি দিয়ে থাকে, তবে UPI-এর বিপুল বৃদ্ধির কারণে সেই ভর্তুকি দিয়ে সমস্ত খরচ মেটানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
কাদের জন্য প্রযোজ্য হতে পারে নতুন নিয়ম?
প্রস্তাবিত আলোচনা অনুযায়ী, সাধারণ গ্রাহক বা ছোট দোকানদারদের দৈনন্দিন লেনদেনে কোনো চার্জ চাপানোর পরিকল্পনা নেই। তবে ২,০০০ টাকার (UPI Payment Fee) বেশি লেনদেনের ক্ষেত্রে বড় ব্যবসায়ী বা রিটেল চেনগুলির জন্য ০.৩ শতাংশ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত এমডিআর (MDR) চার্জ লাগু হতে পারে। এর ফলে ছোট ব্যবসায়ীদের ওপর কোনো প্রভাব না পড়লেও বড় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
সার্বিকভাবে, ২০০০ টাকার বেশি UPI পেমেন্টে ফি বসার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও, এ বিষয়ে এখনও পর্যন্ত রিজ়ার্ভ ব্যাঙ্ক বা সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণ (UPI Payment Fee) ব্যবহারকারীদের সুরক্ষিত রেখে পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে শক্তিশালী করার লক্ষে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।
