রংপুরের দাসপুরে বন্ধ দরজার আড়াল থেকে উদ্ধার হল (Bangladesh Hindu Family Mysterious Death) একই পরিবারের চার সদস্যের দেহ। মৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত হিন্দু স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ১২ বছরের ছেলে প্রিয়ম। শনিবার রাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেহগুলি উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন – Polygamy in India : ‘তিন তালাকের পর এবার বহুবিবাহ ?’ সুপ্রিম কোর্টের পদক্ষেপে বড় প্রশ্ন
গত বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিবারের কারও সঙ্গে যোগাযোগ (Bangladesh Hindu Family Mysterious Death) করতে পারছিলেন না আত্মীয়রা। সকলের মোবাইল ফোন বন্ধ থাকায় সন্দেহ বাড়ে। শনিবার রাতে আত্মীয়রা দাসপাড়ার বাড়িতে গিয়ে দেখেন, ঘরের সব আলো নিভে রয়েছে এবং মূল গেটে তালা দেওয়া। এরপর পুলিশকে খবর দেওয়া হলে দরজা ভেঙে ভিতরে ঢুকে চার জনের দেহ উদ্ধার করা হয়।
দেহ উদ্ধারের পর কেন উঠছে নির্যাতন ও হত্যার আশঙ্কা?
গণপতি চক্রবর্তী ও তাঁর ছেলে প্রিয়মের গলায় দড়ি ও ওড়নার ফাঁস ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে (Bangladesh Hindu Family Mysterious Death)। অন্যদিকে প্রীতিলতা ও তাঁর মেয়ে আগামীর দেহে শারীরিক নির্যাতনের চিহ্ন মিলেছে। সিঁড়ির কাছে মা-মেয়ের দেহ, ছাদে গণপতির দেহ এবং ঘরের খাটের নীচে প্রিয়মের দেহ মেলায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পরিবারটির সঙ্গে ঠিক কী ঘটেছিল?
এখনও চার জনের মৃত্যুর সঠিক কারণ বা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, (Bangladesh Hindu Family Mysterious Death) তা স্পষ্ট নয়। ৬৫ বছরের গণপতি গত ৩১ ডিসেম্বর রংপুর জেলা স্কুল থেকে অবসর নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন; তাঁর মেয়ে আগামী সদ্য ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করেছিলেন এবং প্রিয়ম ছিল পঞ্চম শ্রেণির ছাত্র। মৃত্যুর কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা।
শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে কী ছিল, কেনই বা একই পরিবারের চার সদস্যের এমন পরিণতি হল – তার উত্তর এখনও অধরা (Bangladesh Hindu Family Mysterious Death)। পরিবারের সদস্যদের দেহ উদ্ধারের ধরন এবং শরীরে আঘাতের চিহ্ন ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেন্সিক তদন্তের ফলের দিকেই এখন নজর, যার ভিত্তিতেই মৃত্যুর আসল কারণ ও ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।






