---Advertisement---

Bankura : রাজ্যে কন্যাশ্রীতে প্রথম বাঁকুড়া জেলা

August 14, 2025 11:27 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে বাঁকুড়া জেলা প্রথম স্থান অধিকার করেছে, জানালেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। বৃহস্পতিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে জেলা স্তরীয় কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই খবর জানানোর পাশাপাশি আরও বলেন এই মুহূর্তে জেলায় ৯২ হাজার কে-ওয়ান ও প্রায় ২০ হাজার কৈ-টু কন্যাশ্রী উপভোক্তা রয়েছেন। এছাড়াও কন্যাশ্রী প্রকল্পের ফলে একদিকে যেমন বাল্য বিবাহ অনেকখানি রোধ করা গেছে, অন্যদিকে স্কুল ছুটের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমানো গেছে বলে তিনি জানান।এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে জেলার স্কুল গুলির ‘কন্যাশ্রী ক্লাবে’র সদস্যাদের উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য জেলা প্রশাসনের তরফে পূরস্কৃত করা হয়। পরিবেশ রক্ষায় প্লাষ্টিকের ব্যবহার রোধে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরী করে পূরস্কৃত হয়েছে ইন্দাসের আকুই ইউনিয়ন হাই স্কুলের কন্যাশ্রী ক্লাব। ওই ক্লাবের সদস্যা সায়ন্তিকা রক্ষিত বলেন, বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আমরা ব্যাগ তৈরী করেছি। এখন ওই ব্যাগ ব্যবহারের ফলে প্লাষ্টিক ক্যারিব্যাগের ব্যবহার অনেকখানি কমানো গেছে। তবে এদিন তাদের সেই কাজের স্বীকৃতি পাওয়ায় খুব খুশী বলে তিনি জানান। স্কুল পড়ুয়া এক ছাত্রীর বিয়ে আটকে নজির গড়া বর্ষা ধুঁয়াকেও এদিন জেলা প্রশাসনের তরফে পূরস্কৃত করা হয়। স্কুলের শিক্ষকদের অকুন্ঠ সহযোগীতার ফলেই ওই বাল্য বিবাহ আটকানো সম্ভব হয়েছিল বলে তিনি জানান ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now