পুজোর আগেই রাজ্যে জমে উঠতে চলেছে উপনির্বাচনের রাজনৈতিক লড়াই (Nandigram-Rejinagar By Election 2026)। নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মমতা-তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করা হল। আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। নন্দীগ্রামে মমতা-তৃণমূলের হয়ে লড়বেন সঞ্চিতা প্রধান দে। অন্যদিকে, রেজিনগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রবিউল আলম চৌধুরিকে।
আরও পড়ুন- Bypoll Update : নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, পর্যবেক্ষকের নাম ঘোষণা কমিশনের
দুই কেন্দ্রেই ইতিমধ্যে কংগ্রেস ও বাম শিবির প্রার্থী ঘোষণা করেছে (Nandigram-Rejinagar By Election 2026)। নন্দীগ্রামে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান এবং বাম শিবিরের প্রার্থী শান্তিগোপাল গিরি। রেজিনগরে কংগ্রেসের হয়ে লড়বেন আব্দুল্লাহিল কাফি। সিপিএমের প্রার্থী সইদ আসাদ আলি। তবে এখনও বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি।
কেন উপনির্বাচন নন্দীগ্রামে?
গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন (Nandigram-Rejinagar By Election 2026)। পরে নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হয়। শুভেন্দু নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ায় কেন্দ্রটি বিধায়কশূন্য হয়ে পড়ে। সেই কারণেই এবার সেখানে উপনির্বাচন।
রেজিনগরেও একই পরিস্থিতি
রেজিনগর এবং নওদা-দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবির(Nandigram-Rejinagar By Election 2026)। পরে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রেও উপনির্বাচন প্রয়োজন হয়।
ইতিমধ্যেই দুই কেন্দ্রেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এরপর মনোনয়নপত্র পরীক্ষা ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর ভোট এবং ৯ অক্টোবর ফল প্রকাশ। ফলে পুজোর আগেই নন্দীগ্রাম ও রেজিনগরে হতে চলেছে হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই (Nandigram-Rejinagar By Election 2026)।






