২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বিহারের মতিয়ার জেলার চিরাইয়া সরসওয়াঘাট এলাকার ৪৫ জন বাসিন্দা পূণ্য ভ্রমণে বেরিয়ে ছিলেন।দেওঘর সহ বিভিন্ন তীর্থস্থান ঘোরার পর বৃহস্পতিবার গঙ্গাসাগরে পূণ্য স্নান সারেন পূণ্যার্থীরা। এরপর কলকাতা ঘুরে বাসে চেপে পূণ্যার্থীরা এদিন বিহারে ফিরছিলেন । পূর্ব বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাবার সময় বর্ধমানের ফাগুপুরের কাছে বাসটি সড়ক পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে । তাতে পূণ্যার্থী বোঝাই বাসটির সামনের দিকের বেশ কিছুটা অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায় । ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান ।আশঙ্কা করা হচ্ছে মৃতর সংখ্যা আরও বাড়তে পারে। জেলার পুলিশ সুপার অর্ক্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু’জন মহিলা রয়েছেন। কয়েকজন শিশু সহ প্রায় ৪০ জন জখম বাস যাত্রীকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে ৪-৫ জনের অবস্থা সংকটজনক রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক আয়েশা রাণী বর্ধমান হাসপাতালে পৌছান । জখমদের চিকিৎসার ব্যপারে তিনি খোঁজখবর নেন । জেলাশাসক জানান , জখমদের চিকিৎসা শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত ১০ জনের দেহ বিহারে পৌছে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব।
Bardhaman: বর্ধমানে দূর্ঘটনার কবলে পূণ্যার্থীবাহি বাস – মৃত ১০, জখম ৪
August 15, 2025 12:35 PM
---Advertisement---
