---Advertisement---

HOWRAH : হাওড়া স্টেশনের বাইরে গ্রেপ্তার এক বাংলাদেশী যুবক

August 15, 2025 1:09 PM
---Advertisement---

 

২৪ আওয়ার্স টিভি ডেস্ক  :শুক্রবার সকালে হাওড়া স্টেশনের বাইরে থেকে গোলাবাড়ি থানার পুলিশ মিজান মিয়া(৪২) নামে এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে ফরেনার্স এক্টে মামলা শুরু করেছে পুলিশ।পুলিশ  সূত্রে খবর, মিজান ২২ বছর আগে ত্রিপুরার সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকে। তারপর সেখানে সে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আই কার্ড তৈরি করায়। পরে সে স্থানীয় মহিলাকে বিয়ে করে এবং তাদের একটি মেয়ে আছে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে সে চেন্নাইতে পরিযায়ী শ্রমিক হিসাবে বেশ কয়েক বছর কাজ করছিল। দিন কয়েক আগে আগরতলায় থাকাকালীন সে বিজেপি সরকারের সমালোচনা করে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে। তা নজরে আসে বিজেপি নেতাদের। এরপর স্থানীয় পঞ্চায়েতের বিজেপি নেতারা তাকে বাংলাদেশী অনুপ্রবেশকারী বলে তার ছবি ভাইরাল করে দেয়। এরপর সে আগরতলা ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আজ সকালে হাওড়া স্টেশনে পৌঁছালে তাকে বিজেপি কর্মীরা ঘিরে ধরে। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। পুলিশের কাছে মিজান স্বীকার করে সে বাংলাদেশী। তার পরিচয়পত্র দেখায়। পুলিশ তাকে ফরেনার্স একটে গ্রেপ্তার করে। বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের অভিযোগ বাংলাদেশিরা এভাবেই সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকছে। এখানে নকল পরিচয়পত্র তৈরি করে এখানে থাকছে। অথচ সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সমাজ মাধ্যমে পোস্ট করছে। আবার ভোট দিয়ে এখানের রাজনৈতিক কর্মকান্ডে শামিল হচ্ছে। এই জিনিস বরদাস্ত করা হবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now