---Advertisement---

Barrackpur : ব্যারাকপুরের গান্ধী ঘাটে স্বাধীনতা দিবসে রাজ্যপালের শ্রদ্ধা নিবেদন,ঐক্যের বার্তা

August 15, 2025 1:52 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ব্যারাকপুরের গান্ধীঘাটে ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হল একটি প্রার্থনাসভা।এই সমারোহে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস, মুখ্যসচিব মনোজ পন্থ, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরদ কুমার দ্বীবেদী প্রমুখ।গঙ্গার তীরে ফুল অর্পণ ও নীরব প্রার্থনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, যেখানে স্থানীয় প্রশাসন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।রাজ্যপাল এদিনের বক্তব্যে বলেন, “এই দিন আমাদের শুধু অতীতের গৌরবের স্মৃতি মনে করিয়ে দেয় না, বরং ভবিষ্যতের পথও দেখায়। মহাত্মা গান্ধীর অহিংসার পথ ও নেতাজির দেশপ্রেম আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে।”তিনি আরও যোগ করেন, “ভারতের শক্তি তার ঐক্যে। ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, কিন্তু এক হৃদয়—এই ঐক্যের সূত্র ধরে আমাদের উন্নয়নের পথে এগোতে হবে।”অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও নৃত্য গান্ধী ঘাটের পরিবেশকে দেশপ্রেমের আবেগে ভরিয়ে তোলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now