রেজিনগরে গ্রেফতার হলেন হুমায়ুন কবীর। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির (Humayun Kabir )পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশে গালিগালাজের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে আঙুল তুলে শাসানি দেওয়ার অভিযোগও রয়েছে। এমনকি ‘মুগুর নিয়ে’ রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রথমে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন – Shield Final : বিশালই ভরসা! পাঞ্জাবের বাধা টপকে শিল্ড ফাইনালে মোহনবাগান
গ্রেফতারের কারণ কী?
ভোট দিয়ে বেরিয়েই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ (Humayun Kabir )করেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এর কিছুক্ষণের মধ্যেই তাঁকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। অভিযোগ, প্রার্থী না হওয়া সত্ত্বেও ১৬৩ ধারা জারি থাকা একাধিক এলাকায় বুথের কাছে লোকজন নিয়ে জমায়েত করেছিলেন তিনি। সেই অভিযোগে রেজিনগর থানার পুলিশ AJUP-এর কার্যালয় থেকে বেরনোর সময় তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে তাঁকে গ্রেফতার করা হয়।হুমায়ুনকে আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁর তর্কাতর্কি ও ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের উদ্দেশে ‘দালাল’ মন্তব্য করার পাশাপাশি কর্তব্যরত পুলিশকর্মীদের আঙুল তুলে শাসানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনকি পুলিশকর্মীদের ‘পোশাক খুলে আসতে’ বলেও হুমকি দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিশের দাবি, উপনির্বাচনে হুমায়ুন কবীর (Humayun Kabir )প্রার্থী নন এবং রেজিনগরে BNSS-এর ১৬৩ ধারা কার্যকর রয়েছে। সেই নিয়ম অমান্য করে কয়েকজনকে নিয়ে জমায়েত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। বেলডাঙ্গার এসডিপিও আনন্দজিৎ হোর জানান, আইন ভাঙার অভিযোগেই হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর গ্রেফতারির পর রেজিনগর থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।






