---Advertisement---

NANDIGRAM & RAJINAGAR BYPOLL 2026:নন্দীগ্রাম উপনির্বাচনে ভোট দিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

October 7, 2026 8:16 PM
---Advertisement---

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি(NANDIGRAM &RAJINAGAR BYPOLL 2026)। মঙ্গলবার, ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোট দিয়ে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে জয়ের দাবি করলেন তিনি। তাঁর বক্তব্য, নন্দীগ্রামে আগের জয়ের রেকর্ডও এবার ভেঙে দিতে পারে বিজেপি।

আরও পড়ুন Mahalaya 2026: রামের অকালবোধন থেকে দেবীর মহিমা, মহালয়ায় আসছে ‘অশুভনাশিনী ত্রিনয়নী’ শুধু মাত্র জি বাংলায়

নন্দীগ্রামে বড় ব্যবধানে জয়ের দাবি

নন্দীগ্রাম উপনির্বাচনে ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তিনি ৮২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন(NANDIGRAM & RAJINAGAR BYPOLL 2026) । তাঁর দৃঢ় বিশ্বাস, এবারের উপনির্বাচনে মানুষ সেই রেকর্ডও ভেঙে দেবেন এবং বিজেপি প্রার্থী আরও বড় ব্যবধানে জয়ী হবেন।

নন্দীগ্রামে আসন ছেড়ে দেওয়ার কারণ

২০২৬ সালের মূল বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর—এই দুই আসন থেকেই জয়লাভ করেছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম মেনে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।নন্দীগ্রামের এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ।

ভোট দেওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর আত্মার এবং আমৃত্যু সম্পর্ক রয়েছে। এখানকার ভোটার তালিকায় আজীবন তাঁর নাম থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি, নন্দীগ্রামের ভোটপ্রক্রিয়াকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেন এবং প্রায় ৮৫ শতাংশ ভোট পড়ার আশা প্রকাশ করেন।

৬ অক্টোবর ২০২৬ নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। আগামী ৯ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে।”নন্দীগ্রামে ভোটে অনিয়ম, ভোটারদের ভয় দেখানো এবং বুথ দখলের অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ইলেকশন এজেন্ট সুব্রত মহাপাত্র। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে একাধিক বুথ নিয়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now