---Advertisement---

KOLKATA METRO : পুজোর আগেই ‘ ঐতিহাসিক উপহার ‘। ২২ আগষ্ট কলকাতায় তিন মেট্রো রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী।

August 17, 2025 9:52 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দুর্গাপুজোর আগে ঐতিহাসিক উপহার। তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলতি মাসেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগামী ২২ অগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বঙ্গের দিকে বাড়তি নজর দিচ্ছে বিজেপি। তার মাঝে ২২ অগস্ট শহরে আসছেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক কর্মসূচি থেকেই কলকাতা মেট্রোর তিন রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকে শিয়ালদহ-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশনের মাঝে মেট্রো চলবে। তিন নতুন মেট্রো রুটের পাশাপাশি আগামী ২২ তারিখ হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েও উদ্বোধন করবেন মোদী।বিজেপি সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী। কলকাতা সফর তার মধ্যে অন্যতম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now