২৪ আওয়ার্স টিভি ডেস্ক :হাওড়া শহরে এবার বাড়িতে কুকুর পুষলে পুরসভা থেকে নিতে হবে লাইসেন্স। আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকেই এই নিয়ম লাগু করতে চলেছে হাওড়া পুরসভা। পোষ্যের মালিকের আধার কার্ড ও সংশ্লিষ্ট বিদেশি সংকর-জাতীয় কুকুরের ভ্যাকসিনেশ শংসাপত্র দিয়ে লাইসেন্সের জন্য অনলাইনে পুরসভায় আবেদন করতে হবে। এরপরই বছরে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনেই পুরসভা থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে। সোমবার হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘কলকাতা পুরসভার পর এবার হাওড়া পুর এলাকায় এই ব্যবস্থা চালু হচ্ছে। ফি বছর লাইসেন্স নবীকরণ করতে হবে। বিদেশি সংকর জাতীয় কুকুর বাড়িতে পুষলেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এরপর বিদেশি পাখি বাড়িতে পোষার ক্ষেত্রেও এই ধরনের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।’ কেউ লাইসেন্স না করালে প্রথমে তাঁকে সচেতন করা হবে। পরে সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
Howrah :বাড়িতে কুকুর পুষলে নিতে হবে লাইসেন্স !হাওড়া শহরের নতুন নিয়ম
August 18, 2025 12:29 PM
---Advertisement---
