---Advertisement---

Jalpaiguri : সরকারি দপ্তরে অঘোষিত ছুটি, সাধারণ মানুষের ভোগান্তির শেষ কোথায়?

August 19, 2025 11:17 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সরকারি অফিস অথচ কাজ নেই, এমনই চিত্র ধরা পড়ল সপ্তাহের প্রথম দিন সোমবার ধূপগুড়ি এডিএসআর (অতিরিক্ত জেলা উপ-নিবন্ধক) দপ্তরে। শীর্ষ আধিকারিক অফিসে না এলেই কার্যত অচল হয়ে পড়ে পুরো দপ্তর। কর্মীরা অঘোষিতভাবে ছুটি নিয়ে চলে যান, আর ফলস্বরূপ চরম হয়রানির শিকার হন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ।সোমবার দেখা যায়, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পালদেন লেপচা অনুপস্থিত থাকায় থমকে যায় সমস্ত রেজিস্ট্রি সংক্রান্ত কাজ। অফিসের চারজন কর্মীর মধ্যে মাত্র একজন হাজির ছিলেন। বাকি কর্মীদের দেখা মেলেনি। সকাল থেকে নথি রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ নিয়ে আসা মানুষজন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফিরে যান হতাশ হয়ে।পরিস্থিতি আরও আশ্চর্যজনক যখন সরকারি অফিস কার্যত বন্ধ, তখন অফিস চত্বরেই দিব্যি বসে থাকতে দেখা গেছে বেসরকারি মুহুরীদের। সাধারণ মানুষের প্রশ্ন সরকারি পরিষেবার জন্য অফিসে আসা যদি বৃথা হয়, তবে এই দপ্তরের অস্তিত্বই বা কীসের জন্য?অভিযোগ, এ ধরনের অঘোষিত ছুটি প্রায়শই ঘটে থাকে ধূপগুড়ির এডিএসআর অফিসে। অথচ সেই খবর সাধারণ মানুষের কাছে আগে থেকে জানা থাকে না। ফলস্বরূপ সরকারি দপ্তরে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now