---Advertisement---

North 24 Parganas: মধ্যমগ্রাম বিস্ফোরণের ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো!

August 19, 2025 12:04 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় পরিচিত মহিলার সঙ্গে প্রেম থাকার কারণে সেই মহিলার স্বামীকে খুন করতে আসার উদ্দেশ্যেই সচিদানন্দ মিশ্রা মধ্যমগ্রামে এসেছিলেন। খুন করতে এসে নিজে মরে গেলেও এই ঘটনায় তার প্রেমিকা মহিলার ইনভল্ভমেন্ট আছে মনে করে এই ঘটনার তদন্তকারী এস টি এফ টিম মহিলা কে আটক করেছে। তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থলের আশেপাশেই ওই মহিলার বাড়ি। সচিদানন্দকে নিয়ে একাধিকবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। নিজের প্রেমিকার অপমান অত্যাচার সহ্য করতে না পেরে তার স্বামীকে খুন করার প্ল্যান করে । তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন সচিদানন্দ কে তার প্রেমিকা ও যথেষ্ট সহযোগিতা করেছে। তিনি নিজে আইটিআই ছাত্র তাই ওই বিস্ফোরক নিজেই বানিয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে একটি পেনের মত ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বিস্ফোরক বানিয়েছিলেন তিনি।কিন্তু ভুল বাটন চাপ দিয়ে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগেও একাধিকবার উত্তর প্রদেশ থেকে মধ্যমগ্রামে এসেছে এই সচিদানন্দ। চলতি বছরের গত এপ্রিল মাসে এসে বেশ কয়েকদিন থেকে গেছে। এক্ষেত্রে পুলিশের অনুমান যখনই ওই মহিলার স্বামী বাইরে কোন কাজের জন্য যায় তখনই ওই সচিদানন্দ মধ্যমগ্রামে এসে থাকতেন। গত তিনদিন ধরে সচিদানন্দ মধ্যমগ্রাম এলাকাতেই রয়েছেন। তার প্ল্যান ছিল গত পরশু রাতে ওই মহিলার স্বামীকে খুন করে দেওয়ার

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now