---Advertisement---

Kolkata : এয়ারপোর্ট-গড়িয়া মেট্রো প্রকল্পে জট, চিংড়িঘাটা মোড়ে বিজেপির বিক্ষোভ

August 23, 2025 9:38 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : চিংড়িঘাটা মোড়ে বিজেপির বিক্ষোভ, মেট্রো প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে অভিযোগএয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর কাজ দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। বিশেষ করে চিংড়িঘাটা মোড়ের প্রায় ৩৬৬ মিটার অংশে কাজ সম্পূর্ণভাবে বন্ধ। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ও অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও রাজ্য সরকারের উদাসীনতা ও অসহযোগিতার কারণেই প্রকল্পের কাজ এগোচ্ছে না।শনিবার এই ইস্যুতে চিংড়িঘাটা মোড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাদের দাবি, এই প্রকল্প চালু হলে শহরের হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধা হবে, যানজটও অনেকটাই কমবে। কিন্তু রাজ্য সরকার রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে কাজ বিলম্বিত করছে।বিক্ষোভের জেরে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিজেপির হুঁশিয়ারি, মেট্রোর কাজ দ্রুত শুরু না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now