---Advertisement---

Tripura: কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গীতিকার সলিল চৌধুরীর জন্ম শত বর্ষ উদযাপন ত্রিপুরায়

August 24, 2025 12:59 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :”আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা” এই গানের শ্রষ্টা , কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও গীতিকার সলিল চৌধুরীর জন্ম শত বর্ষ উদযাপন, নাচ,গান কবিতার মধ্যে দিয়ে নব প্রজন্মের কাছে বার্তা দিল ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কমিটি বিলোনীয়া শাখা। রবিবার দুপুর বারটা নাগাদ বিলোনীয়া প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জহর চক্রবর্তী কে সভাপতি করে ত্রিপুরা সমন্বয় কমিটি বিলোনীয়া বিভাগীয় অফিস প্রাঙ্গনে সলিল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

শ্রদ্বার্ঘ অনুষ্ঠানের পর সমন্বয় অফিসের হল ঘরে শুরু হয় মুল অনুষ্টান। অনুষ্ঠান শুরুতে স্বাগত ভাষনের মধ্যে দিয়ে সলিল চৌধুরীর জীবনী নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন সংস্কৃতি সমন্বয় কমিটি বিলোনীয়া শাখার সম্পাদক লিটন চক্রবর্তী। সংক্ষিপ্ত আকারে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি জহর চক্রবর্তী, আলোচনা শেষে বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নাচ,গান, আবৃত্তি। হল ভর্তি শ্রোতাদের উপস্হিতি তে এক সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে দিয়ে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপংকর সেন, অশোক মিত্র,সংগঠনের সভাপতি রতন ভৌমিক, সাহিত্যিক হরিনারায়ণ সেন গুপ্ত,সহ অন্যান্যরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now