---Advertisement---

North 24 Pargana : সাটসার পক্ষ থেকে স্যান্ডেলার বিল রামকৃষ্ণ সেবাশ্রমে পুষ্টিকর খাদ্য বিতরণ অনুষ্ঠান

August 30, 2025 9:55 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : সাটসার পক্ষ থেকে স্যান্ডেলার বিল রামকৃষ্ণ সেবাশ্রমে পুষ্টিকর খাদ্য শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সান্ডেলার বিল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে সাটসার পক্ষ থেকে আজ প্রত্যন্ত গ্রামীন এলাকায় গর্ভবতী মা ও শিশু, শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য, চাল, মুসুরি ডাল, ভালো উন্নত মানের সয়াবিন, হরলিক্স, বিভিন্ন রকমের পুষ্টিকর খাদ্য আজ তুলে দেওয়া হল । সুন্দরবন এলাকার শিশুরা অপুষ্টিজনিত সমস্যার থেকে রক্ষা পায় এবং স্কুল বাচ্চাদের হাতে তাদের বই খাতা পেন ব্যাগ এবং ছাতা সহ তাদ শিক্ষার সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন সাটসার পক্ষ থেকে 40জন গর্ভবতী মা 25জন স্কুল বাচ্চাকে এই সমস্ত উপহাসামগ্রী তুলে দেওয়া হয়।সেই সাথে  কম্পিউটার প্রশিক্ষণের জন্য দুটি কম্পিউটার তুলে দেওয়া হয়েছে। আজকের দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ডেলার বিল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের পূজনীয় মহারাজ স্বামি দেবব্রতা নন্দজি, হিঙ্গলগঞ্জ বিধায়ক দেবেশ মন্ডল, ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজি,  হিঙ্গলগঞ্জের BDOদেবদাস গাঙ্গুলি, সানডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাটসার জেলা সম্পাদক জয়মাল্য শাহা তিনি জানিয়েছেন অফিস টাইম এর বাইরে গিয়ে ছুটির দিনে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা এই কর্মসূচির আয়োজন করেছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now