২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত ভাদিশ্বর এলাকায় মঙ্গলবার সকালে নেমে এলো চাঞ্চল্য। আজ ১২ই আগস্ট সকালে স্থানীয় এক পুকুর থেকে উদ্ধার হলো এক পচাগলা মৃতদেহ। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ চন্দ্র সরকার (বয়স আনুমানিক ৪৪), বাড়ি মুরারই থানার ডুরিয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসীর নজরে আসে পুকুরে ভাসমান দেহটি। মুহূর্তেই খবর যায় মুরারই থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে, কৃষ্ণ চন্দ্র সরকার পেশায় পদ্মফুল সংগ্রাহক ছিলেন। চার দিন আগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে দীর্ঘ চার দিনের খোঁজাখুঁজির পর আজ সকালে মিলল তাঁর নিথর দেহ, যা দেখে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে চলছে জোর তৎপরতা।মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে চলছে জোর তৎপরতা।
BIRBHUM:ভাদিশ্বর এলাকায় মঙ্গলবার স্থানীয় এক পুকুর থেকে উদ্ধার হলো এক পচাগলা মৃতদেহ।
August 12, 2025 12:22 PM
---Advertisement---
