---Advertisement---

Annapurna Yojana update : আজ কতজন পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা ?

July 1, 2026 10:11 PM
Annapurna Yojana update
---Advertisement---

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Annapurna Yojana update ) স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যান মুখ্যমন্ত্রী । সেখানে ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রি ৷ নারীদের ক্ষমতায়ন এবং আর্থ-সামাজিক উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেন।

আরও পড়ুন- কলকাতা পর্যন্ত হামলার হুঁশিয়ারি! পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

কতজন আবেদনকারীর অ্যাকাউন্ট এ ঢুকবে টাকা ?

মুখ্যমন্ত্রীর দাবি, ২৫ থেকে ৬০ বছর বয়সী নারীরা , যারা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত হন নি , আয়কর (Income Tax) প্রদান করেন নি , তারাই কেবল অন্নপূর্ণা ভান্ডারের সুবিধে গ্রহণ করতে পারবেন । অবৈধ উদ্বাস্তুরা এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। আবেদনপত্র যাচাইয়ের পর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। ফলে ১ কোটি ৩০ লক্ষের বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে (Annapurna Yojana update ) । তিনি বলেন, ‘‘আজ আমরা প্রায় ১ কোটি ১০ লক্ষ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি। বাকিদের টাকাও আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে। আমরা একজনকেও বাদ দেব না।’’

তিনি আরও বলেন, ৩ জুন প্রথম পর্যায়ে ২৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন করা হয়। সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হওয়ার পরই টাকা জমা হবে। কোনও তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্টে দেরি হতে পারে (Annapurna Yojana update ) ।

কারা কারা আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে ?

রাজ্য সরকার আয়জিত এই অনুষ্ঠানে যোগ দিলেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন (Annapurna Yojana update )। দু’জনেই জানিয়েছেন, ‘‘রাজ্য সরকারের উদ্যোগে আমন্ত্রণ পেয়েছি। উন্নয়নমূলক প্রকল্পে যোগ দিতে আমাদের ডাকা হয়েছে। আমরা তাই এসেছি।’’ এছাড়া সঙ্গীতা বাসুনিয়া, পিয়া পালও এসেছিলেন ৷

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now