---Advertisement---

KOLKATA:ফের ধুন্ধুমার কান্ড নবান্ন অভিযানে

August 9, 2025 10:40 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় জুনিয়র ডাক্তারের মৃতদেহ।এই অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হয় সঞ্জয় সিংহ এর কিন্তু অভয়ার মা বাবার দাবি হাসপাতালে ঢুকে এইরকম একটা কাজ করার সাহস একজন সিভিক ভলেন্টিয়ারের হতে পারে না। তাই তাদের দাবি আসল দোষীদের শাস্তি দিতে হবে, তাই আগে বহুবার আন্দোলন করেও কোনোরকম বিচার পাইনি অভয়া তাই ২০২৫ এ পুনরায় বিচারের দাবি তে অভয়ার মা বাবা নবান্ন অভিযানের ডাক দেয় ৮ও ৯ অগাস্ট ,হাই কোর্ট এর কড়া নির্দেশ ছিল কোনোরকম সরকারি প্রতিষ্ঠান বা পুলিশ বাহিনীর কোনোরকম ক্ষতি করা যাবে না ,যদি এই শর্ত মানা হয় তবেই একমাত্র এই নবান্ন অভিযান করতে পারে অভয়ার মা বাবা।আর এই আন্দোলনে অভয়ার মা বাবার পশে দাঁড়ায়” শুভেন্দু অধিকারী”

হাই কোর্ট এর এত কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কোনোরকম নির্দেশই মানা হচ্ছে না গতকাল রাত থেকেই ,গতকাল রাতেই একের পর এক ভুল পদক্ষেপ গ্রহণ মানুষের আর আজ অর্থাৎ শনিবার তা রূপ নিয়েছে এক অশান্তি ঝামেলা দ্বন্দের । পুলিশ বাধ্য হচ্ছে লাঠি চালাতে মানুষ এক উশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে ,ইতিমধ্যেই জানা যাচ্ছে অভয়ার মা এর মাথায় আঘাত করা হয়েছে এছাড়াও শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হয়েছে ,অর্জুন সিংহ এর মাথা ফেটে গাছে আহত হয়েছে অশোক দিন্দাও। ধস্তাধস্তি করছে মানুষ জন চেষ্টা করছে ব্যারিকেড ভেঙে ফেলার ।সব কিছু মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানের এই ডাকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now