---Advertisement---

Army : ব্যান্ড পার্টি নিয়ে সেনাকর্মীর অবসরে গ্রামে উচ্ছাস !

September 2, 2025 7:53 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ব্যান্ডপার্টি নিয়ে সেনাকর্মীর অবসরে গ্রামে স্বাগত জানাল গ্রামবাসীরা। এমনকি মন্দিরে পুজো দিয়ে বাজিপটকা ফাঁটিয়ে সেনাকর্মীকে ঘরে তোলা হল। জানা গেছে, ধূপগুড়ির কালীরহাটের সুশান্ত সাহা দীর্ঘ প্রায় ৩৫ বছর ভারতীয় সেনায় দেশসেবার কাজে নিয়োজিত ছিলেন। এরপর অবসর নিয়ে মঙ্গলবার কালীরহাটে ফেরেন। কালীরহাটে ফিরতেই বাদ্যি বাজনা সহ উপস্থিত হন গ্রামবাসীরা। তারা সেনা কর্মীকে স্বাগত জানায়। ‌

কালীর হাটের বড় কালী মন্দিরে এই সেনা কর্মীর দীর্ঘায়ু প্রার্থনায় পুজো দেওয়া হয়। গ্রামবাসীদের কথায়, নিজের জীবনকে বাজি রেখে এতদিন ধরে আমাদের দেশকে রক্ষার কাজে নিয়োজিত ছিল সুশান্ত সাহা। অবশেষে তিনি অবসর নিয়ে গ্রামে ফিরেন। আর এতদিন ধরে দেশ সেবায় নিয়োজিত থাকার জন্যই আমরা তাকে সংবর্ধনা জানিয়ে ঘড়ে তুললাম। আর গ্রামবাসীদের এরকম সেনাদের প্রতি শ্রদ্ধা দেখে আবেগে চোখে জল ধরে রাখতে পারিনি প্রাক্তন সেনা সুশান্ত সাহা। তিনি জানান, গ্রামের মানুষজনকে ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকা। ভারতীয় সেনাদের প্রতি গ্রামবাসীদের প্রেম দেখে সত্যিই অভিভূত হয়ে যাচ্ছি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now