---Advertisement---

ARUP BISWAS : স্টুডেন্টস কর্নার ক্লাবের রক্তদান শিবিরে মানবদরদী মন্ত্রী অরূপ বিশ্বাস

September 6, 2025 12:28 PM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  আজ ৯৫ নম্বর ওয়ার্ডের স্টুডেন্ট কর্নার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মহৎ সামাজিক অনুষ্ঠান—স্বেচ্ছায় রক্তদান শিবির। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন রক্তদান মহৎ দান আর সকল মানুষকে রক্ত দানের জন্য আহ্বানও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কথাকে সম্মান জানিয়ে টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস-একাধিকবার আয়োজন করেছেন রক্তদান শিবিরের আর এদিনও অরূপ বিশ্বাসের অনুপ্রেরণায় স্টুডেন্ট কর্নার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ,উপস্থিত থেকে তার শুভ উদ্বোধন করেন মানব দরদী মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস।

অনুষ্ঠানে এসে তিনি ছোট ছোট বাচ্চাদের হাতে গোলাপ তুলে দেন, তাদের সঙ্গে হাসিমুখে হাত মেলান এবং স্নেহের আশীর্বাদে ভরিয়ে দেন। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন এলাকার মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা হয়। মন্ত্রী অরূপ বিশ্বাস শুভ উদ্বোধন করেন একটি আধুনিক ব্যায়ামাগার। এই ব্যায়ামাগার স্থানীয় যুবসমাজের শারীরিক ও মানসিক সুস্থতায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে এলাকাবাসী, রক্তদাতা, ক্লাব সদস্য এবং অতিথিরা সকলে একসঙ্গে উপস্থিত থেকে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন। রক্তদান ও ব্যায়ামাগারের দ্বিগুণ উদ্যোগ এলাকায় উৎসাহ, আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now