---Advertisement---

MALDA: দেবোত্তর জমি দখলের প্রচেষ্টা ! ঠিক কি হল মালদায় ?

August 8, 2025 8:34 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : মালদার গাজোল ব্লকের রানীগঞ্জ ২ নম্বর অঞ্চলের কৃষ্ণপুর গ্রামে শ্রী বৃন্দা দেবীর দেবোত্তর সম্পত্তি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, এলাকারই এক জমি মাফিয়া প্রোমোটার দেবোত্তর সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন এবং সেই জমি প্লটিং করে বিক্রি করার চেষ্টা করছেন।স্থানীয় বাসিন্দা দীপক প্রামানিককে জানান, শ্রী শ্রী বৃন্দা দেবীর নামে রেকর্ডভুক্ত ওই সম্পত্তির জেল নম্বর ২৬৮, আরএস খতিয়ান নম্বর ১৮০/১, দাগ নম্বর আরএস ৪৩৫ ও এলআর ৫৩৮। মোট জমির পরিমাণ ৭৬ শতক। তিনি আরও জানান, “এটি আমাদের পূর্বপুরুষদের দ্বারা দেবতার নামে দানকৃত সম্পত্তি। এই জমি রেকর্ড কেটে এক প্রোমোটার মাফিয়া নিজের নামে করে নিয়েছে এবং জোর করে দখল করছে ।এই ঘটনা ঘিরে কৃষ্ণপুর গ্রামের গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে শ্রী বৃন্দা দেবীর দেবোত্তর সম্পত্তি রক্ষা করতে পথে নেমেছেন। ইতিমধ্যে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি গাজোল ভূমি দপ্তর ও মালদা জেলা আদালতেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।মালদা জেলা আদালত থেকে বর্তমানে ওই জমির উপর ইনজাংশন জারি রয়েছে। কেস নম্বর ১১৪/২৫ অনুযায়ী আদালতের রায়ের অপেক্ষায় আছেন গ্রামবাসীরা। দীপক প্রামানিক ও অন্যান্য গ্রামবাসীরা জানান, “কোর্ট যদি আমাদের পক্ষেই রায় দেন, তাহলে দেবতার নামে জমি পুনরায় রেকর্ডভুক্ত করার আবেদন জানাবেন। আর যদি প্রোমোটার রায়ে জয়ী হয়, আমরা শান্তিপূর্ণভাবে সেই জমি থেকে সরে আসব।”এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা কৃষ্ণপুর গ্রাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now