---Advertisement---

Barasat RTO Visit | জাতীয় সড়কে Toto-Auto বন্ধে Transport Minister-এর কড়া বার্তা

September 29, 2026 9:21 PM
---Advertisement---

Puja-র পর বাড়বে Government Bus, RTO আধিকারিকদের সঙ্গে Transport System নিয়ে বৈঠক; একাধিক রাজনৈতিক ইস্যুতেও মুখ খুললেন অর্জুন সিং

বারাসাত: বারাসাতে Motor Vehicles Office বা RTO দফতরে এসে আধিকারিকদের সঙ্গে পরিবহণ ব্যবস্থা নিয়ে আলোচনা করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এদিন RTO আধিকারিকদের কাছ থেকে পরিবহণ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। সমস্যাগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন পরিবহণমন্ত্রী।

জাতীয় সড়কের উপর Toto ও Auto চলাচল নিয়েও কড়া বার্তা দেন অর্জুন সিং। তাঁর বক্তব্য, জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হলে সেখানে Toto বা Auto চলতে দেওয়া যাবে না। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

Puja-র পর রাস্তায় নামবে আরও Government Bus

পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবা বাড়ানোর কথাও জানান পরিবহণমন্ত্রী। পুজোর পর প্রচুর নতুন Government Bus রাস্তায় নামানো হবে বলে দাবি করেন তিনি।

Milon Pradhan প্রসঙ্গে কী বললেন অর্জুন সিং?

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিষয়েও প্রশ্ন করা হয় পরিবহণমন্ত্রীকে। এ প্রসঙ্গে অর্জুন সিং জানান, বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তাই এই নিয়ে তিনি বিশেষ কোনও মন্তব্য করতে চান না।

INDI Alliance নিয়েও মন্তব্য

INDI Alliance প্রসঙ্গে অর্জুন সিং বলেন, এই বিষয়টি নিয়ে তিনি বেশি ভাবছেন না। তাঁর দাবি, আগামী দিনে ভারতবর্ষে মূলত দুটি রাজনৈতিক দল থাকবে এবং সেখানে BJP নেতৃত্ব দেবে।

Indranil Sen-কে নিশানা

এদিন ইন্দ্রনীল সেনের প্রসঙ্গেও সরব হন অর্জুন সিং। ইন্দ্রনীল সেনের রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কড়া মন্তব্য করেন।

অর্জুন সিংয়ের দাবি, “গোটা তৃণমূলটাই চুরি করেছে।” ইন্দ্রনীল সেনের রাজনৈতিক যোগ্যতা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, যোগ্যতা না থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মন্ত্রী করেছিলেন।

বারাসাত RTO সফর থেকে শুরু করে Toto-Auto নিয়ন্ত্রণ, Government Bus পরিষেবা এবং একাধিক রাজনৈতিক ইস্যু—এদিন বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে দেখা যায় পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে।

প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now