---Advertisement---

Congress : কংগ্রেসের পতাকা পোড়ানো, পোস্টার ছেঁড়া – কাদের নির্দেশে এমন পদক্ষেপ ?

August 30, 2025 11:37 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ ও গ্রেফতারের দাবি,গতকাল, ২৯ আগস্ট ২০২৫, পশ্চিমবঙ্গের কলকাতায় বিধানভবনে অবস্থিত প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে একদল বিজেপি কর্মী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই হামলার ঘটনা বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে কংগ্রেসের এক সমর্থকের কথিত আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সংঘটিত হয়। হামলায় কংগ্রেসের পতাকা পোড়ানো, রাহুল গান্ধীর ছবি ও পোস্টার ছেঁড়া, দেওয়ালে কালি ছেটানো এবং আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ রয়েছে। এই ঘটনায় কংগ্রেসের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এই হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, কংগ্রেস কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। হাওড়া জেলার হাবরা ময়দান মেট্রো স্টেশনে চৌমাথায় কংগ্রেস কর্মীরা পথ অবরোধ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ান। এবং হাওড়া জেলা প্রদেশ কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক জানান আজকে প্রদেশ কংগ্রেসের কলকাতার অফিস থেকে মহা মিছিলের অভিযান চলবে,এই হামলাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছেন এবং রাকেশ সিংয়ের গ্রেফতারের দাবি জানিয়েছেন। কলকাতায় এন্টালি থানার সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন আর রাকেশ সিংকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হোক। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য বিজেপি সভাপতিকে উদ্দেশ্য করে খোলা চিঠিতে এই হামলাকে “কাপুরুষোচিত” বলে সমালোচনা করেছেন এবং রাকেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now