পুরুলিয়ায় লুকিয়ে থেকেও শেষরক্ষা হলো না বিধাননগর পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty arrested )। পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতকে আনা হচ্ছে বাগুইআটি থানায়।
আরও পড়ুন- Narkeldanga Murder case : খুনের মামলায় চার্জ গঠন , তালিকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ পুলিশ
কোন কোন মামলায় অভিযুক্ত স্বামী-স্ত্রী
আয়বহির্ভূত সম্পত্তি,দুর্নীতি ও তোলাবাজির মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী ( Debraj Chakraborty arrested ) । বাগুইআটি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে দেবরাজ ও অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। থানায় FIR দায়ের হতেই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দেবরাজ ও তাঁর স্ত্রী। আদালত অদিতির আগাম জামিন মঞ্জুর করলেও আইনি রক্ষাকবচ পাননি দেবরাজ।
দেবরাজ-অদিতির বিরুদ্ধে অভিযোগ–
এরপরই পুরুলিয়ায় গা-ঢাকা দেন দেবরাজ। হাইকোর্টে দেবরাজ-অদিতির আগাম জামিন আবেদনের শুনানিতে রাজ্যের আইনজীবী দাবি করেছিলে যে, তদন্তে অভিনব ও সুপরিকল্পিত দুর্নীতির ছবি সামনে আসছে। অভিযোগ, বর্তমান বাজারমূল্যের চেয়ে বিপুল পরিমাণ কম দাম দেখিয়ে একের পর এক সম্পত্তি বা জমি হস্তান্তর করা হয়েছে। এরপর একটি নির্দিষ্ট সংস্থাকে সামনে রেখে সেই জমিতে প্রোমোটার দিয়ে নতুন আবাসন বা নির্মাণকাজ করানো হত এবং পরবর্তীতে তা চড়া দামে বাজারে বিক্রি করে দেওয়া হত ।
রাজ্যের তরফে আদালতে নির্দিষ্ট উদাহরণ তুলে ধরে জানানো হয়, বাজারচলতি যে জমির মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা, তা কাগজপত্রে মাত্র ১০ লক্ষ টাকায় হস্তান্তর করা হয়েছিল দেবরাজের কাছে ( Debraj Chakraborty arrested )। এই বিপুল অঙ্কের আর্থিক অসঙ্গতির নেপথ্যে বড় কোনও চক্র কাজ করছে বলে অনুমান তদন্তকারীদের।
