---Advertisement---

Delhi Police: CJP আন্দোলনে আহত পুলিশদের পরিবারের আর্তি, ‘আমরাও ন্যায়বিচার চাই’

July 31, 2026 5:56 PM
Delhi Police
---Advertisement---

CJP আন্দোলনের সময় আহত হওয়া দিল্লি পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা এবার প্রকাশ্যে এসে ন্যায়বিচারের দাবি তুললেন (Delhi Police)। শুক্রবার দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে আহত পুলিশদের সন্তান ও পরিবারের সদস্যরা ২০ জুন যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের সময় ঘটে যাওয়া ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, আন্দোলনের নামে হিংসার শিকার হয়েছেন বহু পুলিশকর্মী, অথচ সামাজিক মাধ্যমে তাঁদেরই দোষী হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন- CJP Warns Over FIR Issue : সুপ্রিম রায়কে স্বাগত, FIR ইস্যুতে কড়া বার্তা সিজেপি-র

সাংবাদিক বৈঠকে আহত পুলিশকর্মীদের পরিবার-

আহত এক পুলিশকর্মীর ছেলে বলেন, ডিউটি শেষে তাঁর বাবা যখন বাড়ি ফেরেন, তখন রক্তে ভিজে ছিল খাঁকি ইউনিফর্ম। মাথা ও হাতে গুরুতর আঘাত নিয়ে তাঁকে দেখে গোটা পরিবার ভেঙে পড়েছিল(Delhi Police)।সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের এক এসপির স্ত্রী অবনীৎ কউরও। তিনি জানান, আহত অবস্থায় স্বামীকে বাড়ি ফিরতে দেখে তিনি এবং তাঁদের দুই বছরের মেয়ে গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, একজন পুলিশকর্মীরও পরিবার থাকে, যারা প্রতিদিন তাঁর নিরাপদে ফিরে আসার অপেক্ষায় থাকে।

আন্দোলনের দিনের বর্ণনা-

আহত এক সাব-ইন্সপেক্টরের মেয়ে আবেগঘন বক্তব্যে জানান, তাঁর বাবা আগে ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডো ছিলেন এবং ১৫ বছর দেশের সেবা করেছেন (Delhi Police)। আন্দোলনের দিন ব্যারিকেডে দায়িত্ব পালন করার সময় উত্তেজিত জনতা তাঁকে টেনে নিয়ে গিয়ে মারাত্মক হামলা চালায়। তিনি দাবি করেন, তাঁর বাবা দীর্ঘ সময় অচেতন অবস্থায় পড়ে ছিলেন এবং পরে সহকর্মীরা উদ্ধার করেন। অথচ পরে সামাজিক মাধ্যমে তাঁর বাবাকেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়।

তিনি আরও জানান, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পুলিশকর্মীদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের চেষ্টা হচ্ছে জানতে পেরে তিনি গভীরভাবে মর্মাহত হন (Delhi Police)। এরপর অন্যান্য আহত পুলিশকর্মীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে ন্যায়বিচারের আবেদন জানান। তাঁদের আশা, দেশের আইনের কাছে তাঁরা সুবিচার পাবেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now