---Advertisement---

Malda : গাজোলে লরির কেবিন থেকে চালকের মৃতদেহ উদ্ধার ,চাঞ্চল্য এলাকায় !

August 23, 2025 11:36 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : গাজোল ১ নং অঞ্চলের হরিদাস গ্রাম সংলগ্ন 12 নং জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিনের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়।এরপর এই ঘটনার খবর জানাজানি হতেই গাজোল থানার পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে ওই মৃত ব্যক্তিটি ওই লরির চালক, উত্তর দিনাজপুরের ডাল খোলার যাওয়ার পথে 12 নং জাতীয় সড়কে থেমে ছিলো ওই লরি চালক।

নাম জয়ন্ত ভট্টাচার্য। বয়স আনুমানিক ৫৫ বছর।বাড়ি নদিয়া কল্যাণী হরিণঘাটা এলাকায়।শনিবার বেলা দুইটা নাগাদ জানা গিয়েছে ওই লড়িটি গভীর রাত্রিতে হরিদাস গ্রাম সংলগ্ন ১২ নং জাতীয় সড়কের ধারে লরিটি দাঁড়াতে দেখা যায়। এরপর সকালবেলা এক মালিক আর এক ড্রাইভার এসে ডাকাডাকি করলে কোন সাড়া মিলে না। এরপর গাজোল থানার পুলিশ এসে লোকজন দিয়ে গাড়ির লকার খুলে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তি কিভাবে তার মৃত্যু হয় বাকি ঘটনাটি জানা যাবে ময়নাতদন্তের পরেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now