---Advertisement---

Duttapukur Couple Suicide | দত্তপুকুরে একই ঘরে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির অভিযোগ

September 26, 2026 10:06 PM
---Advertisement---

দত্তপুকুরে একই ঘরে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, দত্তপুকুর: পারিবারিক অশান্তির জেরে দত্তপুকুরে এক দম্পতির মর্মান্তিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার দত্তপুকুর থানার নিবাধুই এলাকায় একই ঘর থেকে প্রসেন দাস (২৭) এবং তাঁর স্ত্রী গীতিশ্রী দাসের (২৩) ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁদের দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। পরে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত গৃহবধূ গীতিশ্রী দাসের বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পারিবারিক অশান্তির জেরে ওই দম্পতিকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়ে থাকতে পারে। এই ঘটনায় গীতিশ্রীর শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। দম্পতির মৃত্যুর প্রকৃত কারণ কী, তাঁদের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না এবং অভিযোগের সত্যতা কতটা—সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তবে পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories